জোকা থেকে নামখানা রাস্তা সম্প্রসারণের প্রস্তাব
  • ১৭ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: জোকা থেকে সাগর পর্যন্ত ডায়মন্ডহারবার রোড ৪– ৬ লেনে সম্প্রসারণের প্রস্তাব দিলেন চার বিধায়ক। সোমবার দিল্লিতে কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নীতিন গাদকারির কাছে সেই চিঠি তুলে দেন সাগরের বিধায়ক সুমন্ত মণ্ডল, ফলতার বিধায়ক দেবাংশু পান্ডা, সাতগাছিয়ার বিধায়ক অগ্নিশ্বর নস্কর এবং বেহালা পূর্বের বিধায়ক শঙ্কর সিকদার। মন্ত্রীর কাছ থেকে সদর্থক সাড়া মিলেছে বলে দাবি বিধায়কদের। প্রস্তাবটি কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী সদর্থকভাবে গ্রহণ করেছেন বলে জানান তাঁরা। দেবাংশুবাবু বলেন, প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে ডিটেল্ড প্রজেক্ট রিপোর্ট প্রস্তুত করার প্রস্তাবও দিয়েছেন মন্ত্রী।

Advertisement