Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

ইরানে হত্যালীলা বন্ধ হয়েছে, হঠাৎ করেই সুর নরম প্রেসিডেন্ট ট্রাম্পের, ‘এবার বুলেট মিস হবে না’, হুমকি তেহরানের

সেদেশের সরকারি টিভি চ্যানেলে সরাসরি ট্রাম্পের প্রাণনাশের বার্তা দেওয়া হয়েছে

ইরানে হত্যালীলা বন্ধ হয়েছে, হঠাৎ করেই সুর নরম প্রেসিডেন্ট ট্রাম্পের, ‘এবার বুলেট মিস হবে না’, হুমকি তেহরানের
  • ১৬ জানুয়ারি, ২০২৬ ১৭:০১
Prefer us on Google

ওয়াশিংটন: আচমকাই ইরান ইস্যুতে সুর নরম ডোনাল্ড ট্রাম্পের! বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্টের দাবি, ‘ইরানে বিক্ষোভকারীদের নিধনযজ্ঞ বন্ধ হয়েছে বলে জানতে পেরেছি। উলটো দিকের গুরুত্বপূর্ণ একটি সূত্র থেকে আশ্বস্ত করে বলা হয়েছে, বন্দি আন্দোলনকারীদের ফাঁসির পরিকল্পনা থেকেও সরে এসেছে খামেনেই প্রশাসন। তাই পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। সত্য-মিথ্যা খতিয়ে দেখব আমরা।’ তাহলে কি ইরানে সামরিক পদক্ষেপের পরিকল্পনা থেকে সরে আসছে আমেরিকা? ওভাল অফিসে সংবাদমাধ্যমের এই প্রশ্নের জবাবে ট্রাম্পের ভাসা ভাসা জবাব, ‘আমরা নজর রাখতে চলেছি এবং পদ্ধতিগত বিষয়টি দেখছি।’ অর্থাৎ, তেহরানে সামরিক অভিযান নিয়ে ট্রাম্পের কণ্ঠে সেই চড়া সুর আচমকাই উধাও। এই আবহেই হঠাৎ হুমকি এল ইরানের তরফে। সেদেশের সরকারি টিভি চ্যানেলে সরাসরি ট্রাম্পের প্রাণনাশের বার্তা দেওয়া হয়েছে। ২০২৪ সালের জুলাই মাসে পেনসিলভেনিয়ার একটি প্রচারসভায় ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চলেছিল। বুলেট তাঁর কান ছুঁয়ে বেরিয়ে গিয়েছিল। ট্রাম্পের সেই রক্তাক্ত ছবি সহ ইরানের সরকারি টিভিতে বার্তা দেওয়া হয়েছে, ‘এবার কিন্তু (বুলেট) আর লক্ষ্যভ্রষ্ট হবে না।’

Advertisement


যদিও উত্তেজনার পারদ যে আপাতত নিম্নমুখী, তার ইঙ্গিত মিলেছে ইরানের দিক থেকেও। মার্কিন একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি দাবি করেছেন, আজ বা আগামী কাল কোনোরকম ফাঁসি হচ্ছে না। ইরানের এই অশান্তির জন্য তিনি কাঠগড়ায় তুলেছেন ইজরায়েলকে। আরাঘচির আরও বলেছেন, গত তিনদিন ধরে ‘জঙ্গিদের বিরুদ্ধে অভিযান’ চলেছে। পরিস্থিতি এখন ইরান সরকারের ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণে’। একটি মানবাধিকার সংগঠনেরও দাবি, পূর্ব ঘোষণা সত্ত্বেও বন্দি আন্দোলনকারী, ২৬ বছরের ইরফান সুলতানিকে বুধবার ফাঁসি দেওয়া হয়নি। তাঁর পরিবার সূত্রে একথা জানা গিয়েছে। এখন নাকি খামেনেই প্রশাসন জানাচ্ছে, ওই তরুণকে প্রাণদণ্ড দেওয়াই হয়নি। অর্থাৎ, আমেরিকা ও ইরান— দুই শিবিরই রণং দেহি ভারমূর্তি থেকে সরে আসছে। 


এরই মধ্যে আবার একটি মার্কিন রিপোর্টে দাবি করা হয়েছে, গণবিক্ষোভ দমনে খামেনেই প্রশাসনকে সাহায্য করতে ইরানে ঢোকানো হয়েছিল ইরাকের একটি শিয়া সশস্ত্র বাহিনীকে। তারা ৫০ সিটারের ৬০টি বাসে চ঩ড়ে সীমান্ত পেরিয়ে প্রবেশ করে। ওই ইরাকি শিয়া বাহিনীতেই ছিলেন মহম্মদ ইয়াদ। তাঁর মা জানিয়েছেন, মাসে ৬০০ মার্কিন ডলারের বিনিময়ে তাঁর ছেলেকে নিয়োগ করেছে ইরাকি হিজবুল্লা। 

 

আকাশসীমা চার ঘণ্টা বন্ধ, বিপাকে বিমান সংস্থাগুলি

দুবাই ও নয়াদিল্লি: আমেরিকার সঙ্গে উত্তেজনার আবহে বৃহস্পতিবার হঠাৎ করেই বাণিজ্যিক বিমানের জন্য দীর্ঘক্ষণ নিজেদের আকাশসীমা বন্ধ করে দেয় ইরান। প্রায় চার ঘণ্টা তেহরান আকাশসীমা বন্ধ রাখে। ফলে বিপাকে পড়ে বহু আন্তর্জাতিক বিমান। সেই তালিকায় রয়েছে একাধিক ভারতীয় বিমান সংস্থাও। এয়ার ইন্ডিয়া জানিয়েছে, আমেরিকাগামী অন্তত তিনটি বিমান বাতিল করতে হয় এদিন। এর মধ্যে দু’টি বিমান ওড়ার কথা ছিল নয়াদিল্লি ও একটি মুম্বই থেকে। বর্তমান পরিস্থিতির জেরে তাদের ইউরোপগামী পরিষেবাতেও কিছুটা বিলম্ব হতে পারে। এয়ার ইন্ডিয়ার মতোই সমস্যায় পড়েছিল ইন্ডিগো ও স্পাইসজেট। এরই মধ্যে ইরানে আটকে পড়া ভারতীয় নাগরিকদের ফেরাতে তৎপর হয়েছে বিদেশ মন্ত্রক। ইরানের ভারতীয় দূতাবাসও দেশের নাগরিকদের নাম নথিভুক্ত করার ব্যাপারে নির্দেশিকা জারি করেছিল। তবে ইরান আকাশসামী সাময়িকভাবে বন্ধ রাখায় তাঁদের ফেরানো নিয়ে সংশয় তৈরি হয়। যদিও অসামরিক বিমানের জন্য আকাশসীমা ফের খুলে দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে আজ, শুক্রবার তেহরান থেকে ভারতের উদ্ধারকারী উড়ান দিল্লি রওনা দেবে। আমেরিকার সঙ্গে উত্তেজনার আবহে বৃহস্পতিবার হঠাৎ করেই বাণিজ্যিক বিমানের জন্য দীর্ঘক্ষণ নিজেদের আকাশসীমা বন্ধ করে দেয় ইরান। প্রায় চার ঘণ্টা তেহরান আকাশসীমা বন্ধ রাখে। ফলে বিপাকে পড়ে বহু আন্তর্জাতিক বিমান। তালিকায় রয়েছে ভারতীয় বিমান সংস্থাও। এয়ার ইন্ডিয়া জানিয়েছে, আমেরিকাগামী অন্তত তিনটি বিমান বাতিল করতে হয় এদিন। এর মধ্যে দু’টি বিমান ওড়ার কথা ছিল নয়াদিল্লি ও একটি মুম্বই থেকে। এয়ার ইন্ডিয়ার মতোই সমস্যায় পড়েছিল ইন্ডিগো ও স্পাইসজেট। এরই মধ্যে ইরানে আটকে পড়া ভারতীয় নাগরিকদের ফেরাতে তৎপর হয়েছে বিদেশ মন্ত্রক। ইরানের ভারতীয় দূতাবাসও দেশের নাগরিকদের নাম নথিভুক্ত করার ব্যাপারে নির্দেশিকা জারি করেছিল। তবে ইরান আকাশসামী সাময়িকভাবে বন্ধ রাখায় তাঁদের ফেরানো নিয়ে সংশয় তৈরি হয়। যদিও অসামরিক বিমানের জন্য আকাশসীমা ফের খুলে দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে আজ, শুক্রবার তেহরান থেকে ভারতের উদ্ধারকারী উড়ান দিল্লি রওনা দেবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ