Bartaman Logo
৯ জুলাই, ২০২৬
বর্তমান / ব্যবসা

ভাত-ডাল-সবজি, ডিমের খরচ এক ধাক্কায় অনেকটাই বেড়েছে, রিপোর্ট ক্রিসিলের

ভাত-ডাল-সবজি, ডিমের খরচ এক ধাক্কায় অনেকটাই বেড়েছে, রিপোর্ট ক্রিসিলের
  • ৯ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রিজার্ভ ব্যাংক আগেই একাধিকবার আশঙ্কা প্রকাশ করেছে। বর্ষা শুরু হতেই সেই শঙ্কা বাস্তবায়িত হয়েছে। খাদ্যপণ্যের দাম ক্রমেই আকাশছোঁয়া। সবজির পাশাপাশি হঠাৎ দেশের বিভিন্ন প্রান্তে ডিমের দাম অস্বাভাবিক বেড়ে গিয়েছে। আর্থিক সমীক্ষক সংস্থা ক্রিসিল খাদ্যপণ্য সংক্রান্ত একটি রিপোর্ট প্রকাশ করেছে। ‘ভাত রুটির দাম’ শীর্ষক ওই সমীক্ষা রিপোর্টে বলা হয়েছে, বিগত এক মাসে ভাত, রুটি, ডাল, সবজি— শুধু এটুকু জোগাড় করতেই খরচ এক ধাক্কায় অনেকটাই বেড়ে গিয়েছে ।

Advertisement

হোটেল কিংবা সংসার। উভয় ক্ষেত্রেই খাদ্য বাবদ খরচ বেড়ে যাওয়ার অন্যতম কারণ রান্নার গ্যাসের দাম বৃদ্ধি ও মাছ-মাংস-ডিং-সবজির দামের ঊর্ধ্বগতি। সবথেকে বেশি যে সবজির দাম বেড়েছে সেটি হল টম্যাটো। ৩১ শতাংশ বৃদ্ধি হয়েছে। পেঁয়াজের দামও বেড়ে চলেছে। কিছুটা সুরাহা দিচ্ছে আলু। গত বছরের এই সময়সীমার তুলনায় চিকেনের দাম ৮ শতাংশ বেশি। কিন্তু ভাত, রুটি সবজি, ডালের খরচ শুধু এক মাসেই ৫ শতাংশ বেশি হয়েছে বলে সমীক্ষায় বলা হচ্ছে। বন্যার জেরে খাদ্য সামগ্রী আসায় বাধা সৃষ্টি হওয়া বাকি আছে। এরপর সেটাও শুরু হবে। ফলে আগামী দু’মাস খাদ্যের দাম আরও বাড়বে। মে মাসের তুলনায় জুলাই মাসে প্যাকেজড ফুডে প্রাইস ট্যাগে দাম বেড়ে গিয়েছে । 

Advertisement
সম্পর্কিত সংবাদ