মুম্বই: বিদেশি লগ্নি ধারা অব্যাহত।এর জেরে বুধবারের পর বৃহস্পতিবারও তেজি থাকল শেয়ার বাজার। এদিনও বম্বে শেয়ার বাজারের সূচক সেনসেক্স এবং জাতীয় শেয়ার বাজারের সূচক নিফটির উত্থান বহাল থাকে। ৩৯০ অঙ্ক বেড়ে দিনের শেষে সেনসেক্স ৮৪ হাজার ৩২৮ পয়েন্টে স্থির হয়। বৃদ্ধির হার ০.৪৬ শতাংশ। আর ৬৫ অঙ্ক বেড়ে নিফটি দিনের শেষে ২৫ হাজার ৮৮৪ পয়েন্টে স্থির হয়। বৃদ্ধির হার ০.২৫ শতাংশ। তবে টাকার দামের পতন লক্ষ্য করা গিয়েছে বৃহস্পতিবার। ২৪ পয়সা পড়ে ডলারের নিরিখে ভারতীয় মুদ্রার বিনিময়মূল্য দাঁড়ায় ৯২ টাকা ৪৪ পয়সা।
Advertisement



