Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

ইরানের ছ’টি এয়ারপোর্টে হামলা তেল আভিভের, ইজরায়েলি সেনার হাতে ধ্বংস ১৫টি যুদ্ধবিমান

ইরানের তিনটি পরমাণু কেন্দ্রে আমেরিকার হামলার পর যুদ্ধের ঝাঁঝ আরও বাড়ল

ইরানের ছ’টি এয়ারপোর্টে হামলা তেল আভিভের, ইজরায়েলি সেনার হাতে ধ্বংস ১৫টি যুদ্ধবিমান
  • ২৩ জুন, ২০২৫ ১৪:০৬
Prefer us on Google

তেল আভিভ, ২৩ জুন: ইরানের তিনটি পরমাণু কেন্দ্রে আমেরিকার হামলার পর যুদ্ধের ঝাঁঝ আরও বাড়ল। এবার তেহরানে বড়সড় হামলা চালাল ইজরায়েল। আজ, সোমবার  ইরানের পশ্চিম, পূর্ব ও মধ্যাঞ্চলের অন্তত ছ’টি এয়ারপোর্টে হামলা চালিয়েছে ইজরায়েলি সেনা। ওই এয়ারপোর্টগুলি মূলত ব্যবহার করত ইরানের সামরিক বাহিনী। তেল আভিভের দাবি, তাঁদের হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে ছ’টি এয়ারপোর্ট, এয়ারস্ট্রিপ, রানওয়েও ধ্বংস হয়ে গিয়েছে। এমনকী ইরানের ১৫টি যুদ্ধবিমান গুঁড়িয়ে দিয়েছে ইজরায়েল। যার মধ্যে রয়েছে অত্যাধুনিক এফ-১৪, এফ-৫। একটি হেলিকপ্টারও ধ্বংস করা হয়েছে যা ইরানি সেনার, এমনটাই দাবি তেল আভিভের। তাঁরা এও দাবি করেছে, ওই এয়ারপোর্টে মাটির তলায় থাকা পরিকাঠামোও ধ্বংস করে দেওয়া হয়েছে।

Advertisement

ইজরায়েলি সেনার নিশানার মধ্যে পড়েছে মেহরাবাদ, মাসহাদ ও ডেজফুল এয়ারপোর্ট। ইজরায়েলি সেনার দাবি, তাঁরা ইরানের কিরমানসাহ এলাকায় থাকা ক্ষেপণাস্ত্রের লঞ্চিং প্যাডও গুঁড়িয়ে দিয়েছে। এই জায়গা থেকেই ইজরায়েলের দিকে তাক করে ছোড়া হচ্ছিল একের পর এক ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র। ইজরায়েলি সেনার হামলার জেরে মৃত্যু হয়েছে ১০ জন আইআরজিসির সদস্যেরল, দাবি এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের। অপরদিকে প্রত্যাঘাত করেছে ইরানও। আজ, সোমবার দুপুরেই ইজরায়েলের একাধিক শহরে ক্ষেপণাস্ত্র ছুড়েছে তেহরান। সেই ক্ষেপণাস্ত্রগুলি রোখার চেষ্টা করছে ইজরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম ও আয়রন ডোম। ঘনঘন সাইরেন বাজছে তেল আভিভ ও হাইফায়। 

Advertisement
সম্পর্কিত সংবাদ