Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

অবশেষে ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানির মৃত্যুর খবরে শিলমোহর দিল তেহরান, শুরু পাল্টা হামলা

গতকাল ইজরায়েল দাবি করেছিল তাদের বিমান হামলায় মৃত্যু হয়েছে সেই  দুর্বৃত্তদের প্রধান লারিজানির। যদিও তখন তেহরান তা মানে নি। অবশেষে তারা স্বীকার করে নিল ইরানের নিরাপত্তা প্রধানের মৃত্যু সংবাদ।

অবশেষে ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানির মৃত্যুর খবরে শিলমোহর দিল তেহরান, শুরু পাল্টা হামলা
  • ১৮ মার্চ, ২০২৬ ২০:০৩
Prefer us on Google

 তেহরান, ১৮ মার্চ: ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানিকে ‘দুর্বৃত্তদের প্রধান’ বলে বার বার দাবি করেছেন। গতকাল ইজরায়েল দাবি করেছিল তাদের বিমান হামলায় মৃত্যু হয়েছে সেই  দুর্বৃত্তদের প্রধান লারিজানির। যদিও তখন তেহরান তা মানে নি। অবশেষে তারা স্বীকার করে নিল ইরানের নিরাপত্তা প্রধানের মৃত্যু সংবাদ। ইরানের জাতীয় নিরাপত্তা সংস্থা সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল বিবৃতি জারি করে লারিজানির মৃত্যুর খবর সরকারি ভাবে জানিয়েছে। পাশাপাশি পাল্টা হুমকি দিয়ে তারা বলে খুব শীঘ্রই তারা এই ঘটনার জবাব দেবে। উল্লেখ্য, এর পরেই বুধবার সকাল থেকেই ইজরায়েলের উপর আক্রমনের তীব্রতা বাড়িয়েছে তেহরান। একের পর এক ব্যালেস্টিক মিসাইল ছোড়ার পাশাপাশি, তেল আভিভ লক্ষ করে চালানো হয়েছে ড্রোন হামলাও। লারিজানির মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

Advertisement

গত কয়েকদিন ধরেই বারবার খবরের শিরোনামে এসেছিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা প্রয়াত আয়াতোল্লা আলি খামেনেইয়ের বিশ্বস্ত সঙ্গী লারিজানি। সম্প্রতি তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিশ্চিহ্ন করার হুমকি দিয়েছিলেন। সোমবার লারিজানি ফের আমেরিকা ও ইজরায়েলের বিরুদ্ধে সব মুসলিম দেশকে একজোট হওয়ার ডাক দেন। তারপরেই মঙ্গলবার তাকে নিশানা করে বিমান হামলা চালায় ইজরায়েল। এই হামলায় ইরানের নিরাপত্তা প্রধান ছাড়াও তার ছেলের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে তেহরান। 

Advertisement
সম্পর্কিত সংবাদ