নিউইয়র্ক, ১৭ নভেম্বর: পরকীয়ার জেরে বিপাকে জেনসেন হুয়াং। তাঁর সঙ্গিনী চীনা নাগরিক অ্যালিস হুয়াং-এর চরবৃত্তির অভিযোগ ঘিরে হইচই পড়ে যায়। যার জেরে বিখ্যাত মার্কিন এআই চিপ সংস্থা এনভিডিয়ার সিইও-র পদ ছাড়তে হয়েছে হুয়াংকে। তাঁকে এনভিডিয়ায় ফেরানোর জন্য জোরদার প্রচার চলছে। এমনকি এই ইস্যুতে হুয়াংয়ের পাশে দাঁড়িয়েছেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও সেই সম্ভাবনা খারিজ করে দিয়েছে বিখ্যাত এই মার্কিন এআই চিপ সংস্থা। সিইও পদে হুয়াংয়ের ফেরানোর বিষয়টি এনভিডিয়ার পরিচালন পর্ষদ বিবেচনা করছে না বলে তিনজন প্রথম সারির কর্তাকে উদ্ধৃত করে জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।
হুয়াংকে ফেরানোর দাবিতে ১ লক্ষ ৮০ হাজারের বেশি মানুষ একটি পিটিশনে সই করেছেন। তাঁদের মধ্যে একটা বড়ো অংশ নিজেদের এনভিডিয়া কর্মী দাবি করেছেন। টেসলা প্রধান ইলন মাস্ক এই প্রচেষ্টার প্রতি সমর্থন জানিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে, ‘হুয়াং ফের সিইও হিসেবে ফিরে এলে তাঁর কোনো আপত্তি নেই।’ যদিও হুয়াংকে ফেরানো নিয়ে আগাম সতর্ক করে দিয়েছেন একাধিক কর্পোরেট গভর্ন্যান্স এক্সপার্ট এবং বিনিয়োগকারীদের একাংশ।
ইতিমধ্যেই এনভিডিয়ার পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে সংস্থা বা মার্কিন জাতীয় নিরাপত্তা নিয়ে কোন গোপন প্রযুক্তিগত তথ্য পাচার হয়েছে কিনা। যদিও অভিযুক্ত অ্যালিসকে গুপ্তচর বলে মানতে নারাজ চীন। চরবৃত্তির অভিযোগ অস্বীকার করে বেজিং জানিয়েছে, তাদের বিরুদ্ধে অপবাদ ছড়ানোর চেষ্টা করা হচ্ছে।



