Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক, ৫০ জনের মন্ত্রিসভায় স্থান পেলেন ৩ জন মহিলাও

বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রথা ভেঙে আজ, মঙ্গলবার বিকেল ৪টের সময় জাতীয় সংসদ চত্বরের সাউথ প্লাজায় খোলা আকাশের নীচেই শপথ নেন তিনি। এর ফলে ৩৫ বছর পর বাংলাদেশে কোনও পুরুষ প্রধানমন্ত্রী কুর্সিতে বসলেন।

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক, ৫০ জনের মন্ত্রিসভায় স্থান পেলেন ৩ জন মহিলাও
  • ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ ১৬:০২
Prefer us on Google

ঢাকা, ১৭ ফেব্রুয়ারি: বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রথা ভেঙে আজ, মঙ্গলবার বিকেল ৪টের সময় জাতীয় সংসদ চত্বরের সাউথ প্লাজায় খোলা আকাশের নীচেই শপথ নেন তিনি। এর ফলে ৩৫ বছর পর বাংলাদেশে কোনও পুরুষ প্রধানমন্ত্রী কুর্সিতে বসলেন। এদিন তাঁকে শপথ বাক্য পাঠ করান সে দেশের রাষ্ট্রপতি মহঃ সাহাবুদ্দিন। তারেকের পাশাপাশি মন্ত্রিসভার ৫০ জন সদস্যও এদিন শপথবাক্য পাঠ করেন। তাঁদের মধ্যে ২৬ জন পূর্ণমন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী রয়েছেন।

Advertisement

মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন তিনজন মহিলাও। পাশাপাশি বিদায়ী অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানও মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন। জানা গিয়েছে, আজ সকালে তারেক রহমানকে দলের সংসদীয় নেতা হিসাবে নির্বাচিত করেন তাঁর দলের সাংসদরা। এরপর আজ সকালে বাংলাদেশের জাতীয় সংসদ ভবনে শপথ নেন বিএনপির নবনির্বাচিত জয়ী সদস্যরা। উল্লেখ্য, নির্বাচনে বাংলাদেশের জাতীয় সংসদের ২৯৯টি আসনের মধ্যে ২১২টিতে জয়ী হয়েছে বিএনপি। 

Advertisement
সম্পর্কিত সংবাদ