Bartaman Logo
১৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

আফগানরা পর্যুদস্ত, ব্যাটে বলে দুরন্ত ভারত

ম্যাচের শুরু থেকেই চালকের আসনে ছিল ভারত। প্রথম ওভারেই ০ রানে গুরবাজকে ফিরিয়ে দেন বুমরা। এরপর একে একে উইকেট হারাতে থাকে আফগানিস্তান।

আফগানরা পর্যুদস্ত, ব্যাটে বলে দুরন্ত ভারত
  • ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:৩৬
Prefer us on Google

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর: ম্যাচের শুরু থেকেই চালকের আসনে ছিল ভারত। প্রথম ওভারেই ০ রানে গুরবাজকে ফিরিয়ে দেন বুমরা। এরপর একে একে উইকেট হারাতে থাকে আফগানিস্তান। ৭ ওভারের মধ্যে ৫ উইকেট হারায় আফগানরা। এরপর ষষ্ঠ উইকেট জুটিতে কিছুটা লড়াই করেন ওমরজাই এবং মহম্মদ নবি। দুজনে মিলে জুটিতে তোলেন ৮৩ রান। ৩৩ রানে আউট হয়ে যান নবি। ওমরজাই করেন অপরাজিত ৬৪ রান। তবে এই দুই ব্যাটার ছাড়া আর কেউই ভারতীয় বোলারদের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে পারলেন না। আফগান ইনিংস শেষ হয়ে যায় ১৫৬ রানে। ভারতীয় বোলারদের মধ্যে তিন উইকেট নেন আর আর্শদীপ সিং।

Advertisement

জবাবে ব্যাট করতে নেমে তৃতীয় ওভারে মাত্র ১০ রানে আউট হয়ে যান সঞ্জু। এরপর অভিষেক শর্মা এবং ঈশান কিষাণের বিধ্বংসী ব্যাটিং ভারতকে পৌঁছে দেয় জয়ের দোরগোড়ায়। অভিষেক ৩২ বলে করেন ৮২ এবং ঈশান ৩৩ বলে ৪২ করে আউট হন। মাত্র ১৩.৪ ওভারে তিন উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত।

Advertisement
সম্পর্কিত সংবাদ