সিডনিগামী বিমানের জরুরি অবতরণ
  • ৭ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এয়ার ইন্ডিয়ার একটি বিমানে সিডনি থেকে দিল্লি যাচ্ছিলেন ৬৬ বছরের গুজরাতের বাসিন্দা এক মহিলা যাত্রী। কিন্তু বিমানের মধ্যইি তিনি অসুস্থ হয়ে পড়েন। বিমানেই জ্ঞান হারান তিনি। তখন জরুরি ভিত্তিতে মেডিক্যাল এমারজেন্সি ঘোষণা করে এআই৩০১ বিমাটিকে কলকাতায় অবতরণ করানো হয়। শুক্রবার কাকভোরে বিমানটি অবতরণ করে। চিকিৎসকরা পর্যবেক্ষণের পর ওই যাত্রীকে মৃত বলে ঘোষণা করেন। যদিও বিশেষ কারণে যাত্রীর নাম জানাতে চায়নি কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ।

Advertisement