Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

যোগীর পুলিসকে সুপ্রিম ভর্ৎসনা

প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে লখিমপুর খেরিতে হিংসার মামলার প্রত্যক্ষদর্শীদের।  মামলায় তাঁদের সাক্ষ্য না দেওয়ার জন্য চাপ ও ঘুষের প্রস্তাবও দেওয়া হয়েছে।

যোগীর পুলিসকে সুপ্রিম ভর্ৎসনা
  • ৮ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে লখিমপুর খেরিতে হিংসার মামলার প্রত্যক্ষদর্শীদের।  মামলায় তাঁদের সাক্ষ্য না দেওয়ার জন্য চাপ ও ঘুষের প্রস্তাবও দেওয়া হয়েছে। এব্যাপারে অভিযোগ পেয়েও নিষ্ক্রিয় যোগী রাজ্যের পুলিস। এই ঘটনায় উত্তরপ্রদেশ পুলিসকে ভর্ৎসনা করল শীর্ষ আদালত। বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি উজ্জ্বল ভুঁইয়া এবং বিচারপতি কোটিশ্বর সিংয়ের বেঞ্চ পুলিসকে অবিলম্বে অভিযোগ খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থার নির্দেশ দিয়েছে। উল্লেখ্য, ২০২১ সালের ৩ অক্টোবর লখিমপুর খেরিতে কৃষকদের শান্তিপূর্ণ মিছিলে তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র টেনির ছেলে আশিস গাড়ি চালিয়ে দেন বলে অভিযোগ। ঘটনায় চার কৃষক সহ মৃত্যু হয় আটজনের। গত ২০ জুন অন্যতম প্রত্যক্ষদর্শী বলজিন্দর সিংয়ের অভিযোগ করেন, তাঁকে এক লক্ষ টাকা ঘুষের প্রস্তাব দিচ্ছে অজ্ঞাতপরিচয় ব্যক্তি। শুধু তাই নয়, সাক্ষ্য না দেওয়ার জন্য চাপ ও খুনের হুমকি দেওয়া হয়েছে। এব্যাপারে থানায় লিখিত অভিযোগ জানানো সত্ত্বেও অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি পুলিস। এদিন শুনানিতে বিষয়টি তোলেন আইনজীবী প্রশান্ত ভূষণ। যদিও উত্তরপ্রদেশ পুলিসের বক্তব্য, অভিযোগকারী হাজির হয়ে থানায় অভিযোগ দায়ের করেননি। সেজন্য এফআইআর দায়ের হয়নি। যদিও পুলিসের বক্তব্যে সন্তুষ্ট করতে পারেনি আদালতকে। লখনউ পুলিস সুপারকে অবিলম্বে মামলা দায়ের করে ব্যবস্থার নির্দেশ দিয়েছে বেঞ্চ।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ