Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

বীরভূমকে ৭ গোলের মালা পরাল সুন্দরবন

বেঙ্গল প্রিমিয়ার লিগে বড় ব্যবধানে জিতল সুন্দরবন বেঙ্গল অটো এফসি। মঙ্গলবার বোলপুর স্টেডিয়ামে কোপা টাইগার্স বীরভূমকে ৭ গোলের মালা পরাল মেহতাব হোসেনের দল।

বীরভূমকে ৭ গোলের মালা পরাল সুন্দরবন
  • ১৪ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বোলপুর: বেঙ্গল প্রিমিয়ার লিগে বড় ব্যবধানে জিতল সুন্দরবন বেঙ্গল অটো এফসি। মঙ্গলবার বোলপুর স্টেডিয়ামে কোপা টাইগার্স বীরভূমকে ৭ গোলের মালা পরাল মেহতাব হোসেনের দল। চারটি লক্ষ্যভেদ রিচমন্ড কাওয়াসির। এছাড়াও জাল কাঁপিয়েছেন শ্যাম, সাদ্দাম এবং হেনরি। এই জয়ের সৌজন্যে ১১ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা হাওড়া-হুগলি ওয়ারিয়র্সের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে সুন্দরবন। উল্লেখ্য, এক ম্যাচ কম খেলে ২২ পয়েন্ট নিয়ে টেবিলের মগডালে হোসে ব্যারেটো ব্রিগেড। পক্ষান্তরে ১১ ম্যাচের পরেও জয়ের খাতা খুলতে ব্যর্থ বীরভূম। কোনক্রমে পাওয়া দু’টি ড্রয়ের সুবাদে ২ পয়েন্ট নিয়ে টেবিলে সবার নীচে রয়েছে তারা। 

Advertisement

বুধবার বিএসএলে শীর্ষস্থানের ব্যবধান বাড়িয়ে নেওয়ার সুযোগ হাওড়া-হুগলি ওয়ারিয়র্সের। কল্যাণী স্টেডিয়ামে দুপুর ১টায় তাদের প্রতিপক্ষ মালদহ-মুর্শিদাবাদ জেএইচআর রয়্যাল সিটি। লিগ টেবিলে এক বনাম তিনের যুদ্ধ। রয়্যাল সিটির সামনেও দুইয়ে ওঠার হাতছানি। ১০ ম্যাচে তাদের পয়েন্ট ১৯। তাই এই ম্যাচ ঘিরে উন্মাদনা তুঙ্গে।

Advertisement
সম্পর্কিত সংবাদ