Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

সেঞ্চুরি হারিয়ে হতাশ সুদর্শন

সমালোচকদের মুখ আপাতত বন্ধ করলেন সাই সুদর্শন। অন্তত দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে তিন নম্বরে তাঁর জায়গা সুরক্ষিত রাখল এদিনের ৮৭।

সেঞ্চুরি হারিয়ে হতাশ সুদর্শন
  • ১১ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: সমালোচকদের মুখ আপাতত বন্ধ করলেন সাই সুদর্শন। অন্তত দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে তিন নম্বরে তাঁর জায়গা সুরক্ষিত রাখল এদিনের ৮৭। ১৬৫ বলের ইনিংস তিনি সাজালেন এক ডজন বাউন্ডারিতে। কোটলায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শতরান হারানোর আক্ষেপ অবশ্য থাকছেই। বাঁ-হাতি বলেছেন, ‘এই ইনিংসটার জন্য ঈশ্বরের কাছে আমি কৃতজ্ঞ। মাঠে নামলে ভালো খেলতে চাই। তবে সবসময় সাফল্য আসে না। তাই রানের খিদেটা থেকেই যায়। আমিও সেঞ্চুরি করতে চেয়েছিলাম। আরও বড় রানের ইনিংস খেলাই ছিল লক্ষ্য। অল্পের জন্য তা হাতছাড়া হওয়ায় খারাপ লাগছে।’

Advertisement

২৩ বছর বয়সি সুদর্শন এখনও টেস্ট সেঞ্চুরির স্বাদ পাননি। ইংল্যান্ডে টেস্ট অভিষেক হওয়ার পর সাত ইনিংসে তাঁর মোট রান ছিল ১৪৭। একটা হাফ-সেঞ্চুরি ছাড়া বলার মতো কোনও স্কোর ছিল না। প্রশ্ন উঠছিল তিন নম্বরে আর কত সুযোগ পাবেন সুদর্শন? এদিনের পর সেই চর্চা অবশ্য বন্ধ। ফলে চাপ কমল। সুনীল গাভাসকরের মতো কিংবদন্তিও প্রশংসা করেছেন তাঁর ইনিংসের।

Advertisement
সম্পর্কিত সংবাদ