অসমে খেতাব জয়ে চোখ অঙ্কনদের
  • ২২ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কেসি পাল মেমোরিয়াল টুর্নামেন্ট খেলতে এই মুহূর্তে অসমে ইস্ট বেঙ্গল রিজার্ভ দল। সেমি-ফাইনালে আইজল এফসির ফুটবলাররা দফায় দফায় চড়াও হয়েছিলেন অঙ্কন, বিলালদের উপর। পরিস্থিতি সামলাতে মাঠে নামে পুলিশ। সবমিলিয়ে প্রবল চাপে সংগঠকরা। থমথমে আবহে রবিবার খেতাবি লড়াইয়ে নামছে অর্চিস্মান বিশ্বাসের দল। প্রতিপক্ষ স্থানীয় দল শ্রীভূমি এফসি। আইএসএলে খেলা বিনীথ রাই ছাড়াও নাইজেরিয়ান ক্রিস্টোফার খেলছেন তাদের হয়ে। স্থানীয় সমর্থন কাজে লাগিয়ে ট্রফি জিততে মরিয়া তারা।

Advertisement

এদিকে, এবারের আইএসএলে দ্রুততম গোলটি করলেন এফসি গোয়ার নেমিল। এদিন গুয়াহাটিতে নর্থ ইস্টের বিরুদ্ধে ৩৫ সেকেন্ডে জাল কাঁপান তিনি। তাঁর লক্ষ্যভেদেই নর্থ ইস্টকে ১-০ ব্যবধানে হারাল গোয়া। অন্য খেলায় পাঞ্জাব বনাম চেন্নাইয়ান ম্যাচ ১-১ গোলে ড্র হয়।