Bartaman Logo
৫ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / ব্যবসা

২ ফেব্রুয়ারি পেশ হবে রাজ্য বাজেট

আগামী ৩১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে বিধানসভার বাজেট অধিবেশন। ২ ফেব্রুয়ারি পেশ হবে রাজ্য বাজেট। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয়বারের সরকারের শেষ অর্ন্তবর্তী বাজেট পেশ হবে ওই দিন।

২ ফেব্রুয়ারি পেশ হবে রাজ্য বাজেট
  • ২১ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী ৩১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে বিধানসভার বাজেট অধিবেশন। ২ ফেব্রুয়ারি পেশ হবে রাজ্য বাজেট। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয়বারের সরকারের শেষ অর্ন্তবর্তী বাজেট পেশ হবে ওই দিন। বিধানসভা নির্বাচনের আগে এটাই শেষ বাজেট। তারপর নির্বাচনের মধ্যে দিয়ে নতুন রাজ্য সরকার গঠিত হবে। সরকার গঠনের পর আবার বাজেট পেশ হবে। ২ ফেব্রুয়ারি বিধানসভায় বেলা ২টা ৪৫ মিনিটে মন্ত্রিসভার বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। এখন সবারই কৌতূহল, এবারের বাজেটে কোন কোন বিষয় নজর কাড়বে। বিধানসভার সচিবালয় সূত্রে খবর, ৫ ফেব্রুয়ারি পর্যন্ত এবারের অধিবেশন চলতে পারে। ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে শাসক-বিরোধী বাকযুদ্ধের প্রবল সম্ভাবনা রয়েছে। ঘটনাচক্রে এসআইআর আবহেই বসছে বিধানসভার অধিবেশন। ফলে এ সংক্রান্ত বিষয়েও বিধানসভার অধিবেশন তপ্ত হয়ে উঠতে পারে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ