দুর্গাপুরে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ভস্মীভূত একটি গোডাউন
  • ৯ নভেম্বর, ২০২৬ ১৩:৫৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, আসানসোল: কালীপুজোর রাতে রাজ্যে ফের ভয়াবহ আগুন। ভস্মীভূত হয়ে গেল একটি ডেকোরেটার্সের গোডাউন। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের বেনাচিতির গুরুদুয়ারা এলাকায়। এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই বলেই জানা গিয়েছে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। 

Advertisement

জানা গিয়েছে, কালীপুজোর মধ্যরাতে ওই ডেকোরেটার্সের গোডাউন থেকে ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয়রা। মুহুর্তের মধ্যেই সেই আগুন ভয়াবহ রূপ ধারণ করে। তৎক্ষণাৎ দমকলে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন। তাঁদের চেষ্টায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু আগুন এতটাই ভয়ংকর রূপ নেয় যে দোকানে ভিতরে থাকা সমস্ত সামগ্রী পুড়ে ছাঁই হয়ে যায়। এই অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে কীভাবে আগুন লাগল সেই বিষয়ে নিশ্চিত হতে পারেননি দমকল কর্মীরা। আগুনের সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে। কালীপুজোর রাতে বিভিন্ন এলাকায় আগুন লাগার ঘটনায় চিন্তিত প্রশাসন।