৮ বছর পর মুহরত ট্রেডিংয়ে পতন শেয়ার সূচকের
  • ৯ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: আট বছরের পরম্পরায় ইতি। মুহরত ট্রেডিং থেকে মুখ ফিরিয়ে নিলেন বিনিয়োগকারীরা। আশা জাগিয়ে শুরু করলেও রবিবারের ঘণ্টাখানেকের বিশেষ শেয়ার বিক্রিতে শেষে ভাটা লক্ষ্য করা গেল। নতুন বর্ষ ‘সম্বত ২০৮৩’- এর সূচনা উপলক্ষ্যে এক ঘণ্টার জন্য শেয়ার বাজার খোলা হয়েছিল। একসময় বম্বে শেয়ার বাজারের সূচক সেনসেক্স ৪০০ পয়েন্টের বেশি উঠেওছিল। যদিও শেষে ২৮.৬২ পয়েন্ট পড়ে ৮০ হাজার ৯৯৯ পয়েন্টে স্থির হয় সূচক। পতনের হার ০.০৪ শতাংশ। ৩০ শেয়ারের সেনসেক্সের ১৬টির দাম বাড়ে। অন্যদিকে ১৪টির দাম পড়ে যায়। জাতীয় শেয়ার বাজারের সূচক নিফটিতেও পতন লক্ষ্য করা গিয়েছে। ৫০ শেয়ারের নিফটি পড়েছে ৪৩.৯৫ পয়েন্ট। মুহরত ট্রেডিং শেষ হওয়ার সময় সূচক ২৪ হাজার ৯৮৬ পয়েন্টে স্থির হয়। পতনের হার ০.১৮ শতাংশ।  

Advertisement