Bartaman Logo
২৪ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

ডিএ এরিয়ার ঘোষণা রাজ্যের

রাজ্য সরকারি কর্মী-আধিকারিকদের পঞ্চম বেতন কমিশনের বকেয়া ডিএ’র বাকি অংশ (এরিয়ার) দেওয়ার নির্দেশিকা জারি করল অর্থদপ্তর।

ডিএ এরিয়ার ঘোষণা রাজ্যের
  • ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য সরকারি কর্মী-আধিকারিকদের পঞ্চম বেতন কমিশনের বকেয়া ডিএ’র বাকি অংশ (এরিয়ার) দেওয়ার নির্দেশিকা জারি করল অর্থদপ্তর। এই দফায় ২০০৮ সালের এপ্রিল থেকে ২০১৫ সালের ডিসেম্বর পর্যন্ত বকেয়া ডিএ’র অংশ দেওয়া হবে। এর আগে কর্মীদের ২০১৬ সালের জানুয়ারি থেকে ২০১৯’এর ডিসেম্বর পর্যন্ত বকেয়া ডিএ দেওয়া হয়েছিল ২০২৬ সালের এপ্রিল মাসে। ওই সময় যে পদ্ধতিতে তা দেওয়া হয়, এবারও তাই করা হচ্ছে। গ্রুপ এ, বি এবং সি শ্রেণির কর্মী-আধিকারিকদের জিপিএফ তহবিলে টাকা জমা হবে। গ্রুপ ডি কর্মীদের ক্ষেত্রে শুধু তাঁদের স্যালারি অ্যাকাউন্টে টাকা চলে যাবে। সবার ক্ষেত্রেই অবসর গ্রহণের তিন মাস বাকি থাকলে স্যালারি অ্যাকাউন্টে বকেয়া দেওয়া হবে। জিপিএফ তহবিল থেকে অবশ্য ২০২৮ সালের ৩১ মার্চ পর্যন্ত এই টাকা তোলা যাবে না। তবে অবসর, চাকরি ছেড়ে দেওয়া ও মৃত্যুজনিত কারণে সঙ্গে সঙ্গেই টাকা পাওয়া যাবে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ