স্করপিওতে গরু পাচার! গাড়ির ভিতর থেকে ৪টি গরু উদ্ধার করে ছক বানচাল করল পুলিশ
  • ১৭ নভেম্বর, ২০২৬ ১৬:১৪
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সন্দেহজনক গতিবিধি দেখেই ধাওয়া করেছিল পুলিশ। বালিভাসা টোল প্লাজা এলাকা থেকে ধাওয়া করে গোপতমণি মৌজার বুড়িমোল এলাকায় পৌঁছতেই অন্ধকারের সুযোগ নিয়ে চম্পট দেয় বিলাসবহুল সাদা স্করপিওর চালক। এরপর গাড়ির দরজা খুলতেই চোখ কপালে পুলিশের! ভিতরে দড়িতে বাঁধা ৪টি গরু। অভিনব কায়দায় এভাবেই গরু পাচারের ছক বানচাল করল পুলিশ।

Advertisement

গরুগুলিকে উদ্ধারের পাশাপাশি স্করপিও গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ। কে বা কারা এই পাচারের ঘটনার সঙ্গে জড়িত, তাঁদের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ আধিকারিকরা। এছাড়াও এই গোটা ঘটনার সঙ্গে কোনো বড়ো চক্র জড়িত কিনা সেবিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

সোমবার গভীর রাতে জাতীয় সড়ক-৪৯-এর উপর গোপতমণি মৌজার বুড়িমোল এলাকায়  এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। রাজ্যে গরু পাচার নিয়ে রাজনৈতিক তরজা দীর্ঘদিনের। মুখ্যমন্ত্রীর কঠোর হুঁশিয়ারি সত্ত্বেও এমন পাচারের ঘটনায় প্রশ্ন তুলছেন বিরোধীরা।