পাওনা টাকা চাইতেই বিপত্তি, ধুন্ধুমার দুই মাছ ব্যবসায়ীর
  • ১৭ নভেম্বর, ২০২৬ ১৫:৪৮
Prefer us on Google

সংবাদদাতা, ময়নাগুড়ি: বকেয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে রণক্ষেত্রের মুখোমুখি হল মাছ ব্যবসায়ী বাবা ও ছেলে। তাদের মারধরের অভিযোগ উঠল দুই মাছ ব্যবসায়ীর বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষই লিখিত অভিযোগ করেছে ময়নাগুড়ি থানায়। ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ির নতুন বাজার এলাকায়। 

Advertisement

জানা গিয়েছে, মাছ ব্যবসায়ী উপেন্দ্র চৌধুরী ও তাঁর ছেলেকে মারধর করেছে ময়নাগুড়ি নতুন বাজার ওয়েলফেয়ার মৎস্য আড়ত ব্যবসায়ী সমিতির দুই মাছ বিক্রেতা। উপেন্দ্র চৌধুরীর অভিযোগ, তিনি বাজারের মাছ ব্যবসায়ীদের থেকে টাকা পান। টাকা চাইতে গেলে পালটা উপেন্দ্র ও তাঁর ছেলের উপর চড়াও হয় তারা। অভিযোগ, তাঁকে আর বাজারে ব্যবসা করতে দেওয়া হচ্ছে না। লক্ষাধিক টাকা আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে। অপরদিকে মৎস্য ব্যবসায়ীদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, উপেন্দ্র বাজারের রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে রাখে। এর প্রতিবাদ করায় উপেন্দ্র ও তাঁর ছেলে বাজারের ব্যবসায়ীদের মারধর করে। তার পাশাপশি প্রাণনাশের হুমকিও দিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বাজার মহলে। দুই পক্ষের এরকম পরস্পর বিরোধী অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার আসল সত্যতা জানতে পুরো বিষয়টি খতিয়ে দেখছে তদন্তকারীরা।