পুলিশের গোপন অভিযান, নেশার আসর থেকে গ্রেপ্তার ৪
  • ১৭ নভেম্বর, ২০২৬ ১১:৪৪
Prefer us on Google

সংবাদদাতা, মাথভাঙা: অসামাজিক কার্যকলাপ ও জুয়ার আসর রুখতে বড়োসড়ো সাফল্য পেল পুলিশ। এদিন গোপন সূত্রে খবর পেয়ে কোচবিহারের প্রেমেরডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের ফেসিয়াবাড়ি এলাকায় অভিযান চালায় ঘোকসাডাঙ্গা থানার পুলিশের স্পেশাল ফোর্স। এই অভিযানে জুয়া খেলার অভিযোগে মোট চার জনকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযুক্তদের নাম জাহাঙ্গীর আলম(৩৭), সাফিয়ার হোসেন(৩৭), আমিনুর ইসলাম(৪২), আতিয়ার হোসন(৩৯)। এদের মধ্যে জাহাঙ্গির ও সাফিয়ারের বাড়ি পুণ্ডিবাড়ি এলাকায়। আমিনুর ও আতিয়ারের বাড়ি ঘোকসাডাঙ্গা এলাকায়।

Advertisement

জানা গিয়েছে, ফেসিয়াবাড়ি এলাকায় রমরমিয়ে চলছিল জুয়ার আসর। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় পুলিশের স্পেশাল ফোর্স। অভিযান চালিয়ে নগদ ১৫,৯১০ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। এর পাশপাশি চারটি আধপোড়া মোমবাতি, খেলার গুটি সহ একাধিক জিনিস উদ্ধার করেছে পুলিশ। তাঁদের প্রাথমিক অনুমান এই টাকাগুলি জুয়া খেলার জন্য ব্যবহার করা হচ্ছিল।  পুলিশ জানিয়েছে ধৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আরও কেউ জড়িত আছে কি না সেই বিষয়েও তদন্ত শুরু করেছে পুলিশ।