ফের বীরভূমে উদ্ধার আগ্নেয়াস্ত্র, গ্রপ্তার এক
  • ১৭ নভেম্বর, ২০২৬ ১০:৫০
Prefer us on Google

সংবাদদাতা, বোলপুর: ফের বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল বীরভূমে। রতন শেখ এনকাউন্টারের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার পাড়ুইয়ের যাদবপুর গ্রামে এক ব্যক্তির বাড়ি থেকে উদ্ধার হল লম্বা ব্যারেলযুক্ত আগ্নেয়াস্ত্র। এই ঘটনায় শেখ জাকির হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে গোপন সূত্রে খবর আসে, যাদবপুর গ্রামের বাসিন্দা শেখ জাকির হোসেনের বাড়িতে অবৈধ আগ্নেয়াস্ত্র মজুত রয়েছে। খবরের ভিত্তিতে দ্রুত পাড়ুই থানার পুলিশ ওই বাড়িতে অভিযান চালায়। তল্লাশি চালিয়ে বাড়ি থেকে একটি লম্বা ব্যারেলযুক্ত আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। এরপরই গ্রেপ্তার করা হয় বাড়ির মালিক জাকিরকে। কী উদ্দেশ্যে এবং কার কাছ থেকে ওই আগ্নেয়াস্ত্র তিনি সংগ্রহ করেছিলেন, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। আগ্নেয়াস্ত্র মজুত-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে ধৃতের বিরুদ্ধে। মঙ্গলবার তাঁকে আদালতে পেশ করার কথা রয়েছে।