Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

একাধিক বিষয়ে নজর সমবায় ও ক্রেতা সুরক্ষা বিষয়ক স্ট্যান্ডিং কমিটির

সমবায় ব্যাঙ্ক থেকে পড়ুয়াদের উচ্চশিক্ষার জন্য আরও বেশি করে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের লোন দেওয়ায় বিষয়ে জোর দিতে হবে।

একাধিক বিষয়ে নজর সমবায় ও ক্রেতা সুরক্ষা বিষয়ক স্ট্যান্ডিং কমিটির
  • ২৪ এপ্রিল, ২০২৫ ১৭:০৪
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: সমবায় ব্যাঙ্ক থেকে পড়ুয়াদের উচ্চশিক্ষার জন্য আরও বেশি করে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের লোন দেওয়ায় বিষয়ে জোর দিতে হবে। এই বিষয়ে জলপাইগুড়ির সমবায় কর্তাদের আরও জোর দিতে বলল বিধানসভার সমবায় ও ক্রেতা সুরক্ষা বিষয়ক স্ট্যান্ডিং কমিটি। একইসঙ্গে করোনার ধাক্কা সামলে উঠতে না পারায় জেলার বেশ কিছু সমবায় ব্যাঙ্ক লোকসানে চলছে। কীভাবে তাদের ঘুরে দাঁড় করানো যায়, সেই ব্যাপারেও জেলা প্রশাসনকে উদ্যোগ নিতে বলেছে ওই কমিটি। পাশাপাশি পেট্রল পাম্পগুলি তেল কম দিচ্ছে কী না তা নিয়ে জেলা ক্রেতা সুরক্ষা দপ্তরকে নজর দিতে বলেন ওই স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান তথা দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ