চলন্ত টোটো থেকেই মহিলার সোনার হার ছিনতাই, চাঞ্চল্য
  • ২২ অক্টোবর, ২০২৬ ১৬:০০
Prefer us on Google

সংবাদদাতা, ময়নাগুড়ি: উৎসবের আমেজে প্রকাশ্য দিবালোকে দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনা ঘটল। ভাণ্ডানি পুজো দিতে যাওয়ার সময় চলন্ত টোটো থেকেই এক মহিলার গলা থেকে সোনার চেন ছিনতাই করে পালালো দুষ্কৃতীরা। আজ, ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি শহরের দ্বারিভিজা মোড় এলাকায়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। 

Advertisement

জানা গিয়েছে, ওই দম্পতি ভাণ্ডানি পুজো উপলক্ষ্যে তাঁর মেয়ের বান্ধবীর বাড়ি যাচ্ছিলেন। তাঁদের বাড়ি হুসলুর ডাঙ্গা এলাকায়। টোটোতে করে তাঁরা আব্দুলের মোড় এলাকার দিকে যাচ্ছিলেন। সেই সময়ই ওই চলন্ত টোটোর পাশে একটি বাইকে করে দু’জন দুষ্কৃতী চলে আসে। তখন হঠাৎই ওই মহিলার গলা থেকে সোনার চেন টেনে নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ। মুহুর্তের মধ্যেই অভিযুক্তরা দোমহোনি এলাকার দিকে পালিয়ে যায়। এই ঘটনায় হকচকিয়ে যান ওই দম্পতি। সঙ্গে সঙ্গে তাঁরা স্থানীয় থানার দারস্থ হন। ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ। দুষ্কৃতীদের চিহ্নিত করতে ওই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা।