Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পালং শাক থেকে আমের পিঠে, মকর পরবে আসানসোলে বুঁদ মিষ্টিপ্রেমীরা

আজ, বাঙালির পিঠেপুলি উৎসবকে কেন্দ্র করে হরেক স্বাদের পিঠেতে সেজে উঠেছে শিল্পাঞ্চলের মিষ্টির দোকানগুলি। পাটিসাপটার রকম ফের দেখেও হতবাক হতে হবে।

পালং শাক থেকে আমের পিঠে, মকর পরবে আসানসোলে বুঁদ মিষ্টিপ্রেমীরা
  • ১৪ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব, প্রতিনিধি, আসানসোল: আজ, বাঙালির পিঠেপুলি উৎসবকে কেন্দ্র করে হরেক স্বাদের পিঠেতে সেজে উঠেছে শিল্পাঞ্চলের মিষ্টির দোকানগুলি। পাটিসাপটার রকম ফের দেখেও হতবাক হতে হবে। কোনও কোনও ব্যবসায়ী তো পালং শাক দিয়েও বানিয়েছেন বিশেষ ধরনের পাটিসাপটা। সবুজ রঙের সেই পাটিসাপটা নজর টানছে ক্রেতাদের। তৈরি হয়েছে ম্যাংগো পাটিসাপটা। আমের রংয়ের সেই পাটিসাপটাও আমবাঙালির জিভে জল আনছে। নলেন গুড় দিয়ে তৈরি নলেন গুড়ের বিশেষ পাটিসাপটা তো আছেই। মিষ্টি প্রেমীদের জন্য রয়েছে মালাই পাটিসাপটার আয়োজন। মকর সংক্রান্তির আগের দিন বিকেল থেকেই ১০ থেকে ৩০ টাকার দামের এই পাটিসাপটাগুলি  বাড়ির জন্য কিনে নিয়ে যাচ্ছেন ক্রেতারা। এ তো গেল পাটিসাপটার কথা। ওই পিঠে ছাড়াও মিষ্টির দোকানগুলিতে পাওয়া যাচ্ছে গোকুল পিঠে, চুষি পিঠে, গুড়ের মালপোয়া। মিষ্টি কারবারিদের তৈরি এসব পিঠে কিনতে দোকানে ভিড় জমাচ্ছেন সবাই। 

Advertisement

বাঙালির প্রত্যেক উৎসবের সঙ্গে খাবারের কিন্তু যোগ রয়েছে। মকর সংক্রান্তিতে সকাল সকাল পুণ্য স্নান সেরে উৎসবে মেতে উঠবেন আট থেকে আশি। আগে তো এই বিশেষ দিনে বাড়িতেই তৈরি হত পিঠে, পাটিসাপটা। চাল গুঁড়ো করে তাতে নানা পদ যুক্ত করে তৈরি সেই পাটিসাপটা যেন অমৃতসমান।  এখন তো অনেক বাঙালি পরিবারেই পিঠেপুলি করা উঠে গিয়েছে। তা বলে কি ভোজন রসিক বাঙালি পিঠে খাওয়া ছেড়ে দেবে। মিষ্টিপ্রেমী বাঙালিকে সেই সুযোগই করে দিয়েছেন আসানসোল শহরের মিষ্টি ব্যবসায়ীরা। নানা ধরনের পিঠে ও পাটিসাপটা মানুষের হাতে রেডিমেট তুলে দিচ্ছেন কারবারিরা। এতে ক্রেতা, বিক্রেতা দু’পক্ষই খুশি। 

Advertisement
সম্পর্কিত সংবাদ