Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বাবার মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে মদ্যপদের হাতে আক্রান্ত ছেলে-আত্মীয়রা

মৃতদেহ নিয়ে বাড়িতে ফেরার পথে মদ্যপ যুবকদের হাতে আক্রান্ত হন পরিজনরা। প্রতিবাদে মৃতদেহ নিয়েই সটান অশোকনগর থানার দ্বারস্থ হল পরিবার।

বাবার মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে মদ্যপদের হাতে আক্রান্ত ছেলে-আত্মীয়রা
  • ১৪ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: মৃতদেহ নিয়ে বাড়িতে ফেরার পথে মদ্যপ যুবকদের হাতে আক্রান্ত হন পরিজনরা। প্রতিবাদে মৃতদেহ নিয়েই সটান অশোকনগর থানার দ্বারস্থ হল পরিবার। ঘটনাটি ঘটেছে সোমবার গভীর রাতে, অশোকনগর শহরে। পুলিশের কাছে মদ্যপ বাইক বাহিনীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন মৃতের পরিবারের সদস্যরা। অভিযোগের ভিত্তিতে সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ। মছলন্দপুরের বাসিন্দা অলীক মিত্র গত কয়েকদিন ধরে চিকিৎসাধীন ছিলেন মধ্যমগ্রামের একটি নার্সিংহোমে। সোমবার রাতে তাঁর মৃত্যু হয়। বাবার দেহ শববাহী গাড়িতে নিয়ে যশোর রোড ধরে বাড়ি ফিরছিলেন মৃতের ছেলে স্বাধীন মিত্র সহ পরিবারের সদস্যরা। অভিযোগ, অশোকনগরের ৩ নম্বর রেলগেট সংলগ্ন যশোর রোডে শববাহী গাড়িটি আটকায় বাইকে থাকা কয়েকজন মদ্যপ যুবক। গাড়ি কেন দ্রুতগতিতে চালানো হচ্ছে, সেই অভিযোগ তুলে মদ্যপরা মৃতের ছেলে সহ পরিবারের সদস্যদের ধাক্কাধাক্কি সহ মারধর করেন। প্রতিবাদে ঘটনার পরেই মৃত বাবার দেহ সহ শববাহী গাড়ি নিয়ে সটান অশোকনগর থানায় হাজির হন পরিবারের লোকজন।

Advertisement

মৃতের ছেলে স্বাধীন মিত্র বলেন, কেন গাড়ি জোরে চালানো হচ্ছে, তার কৈফিয়ত চেয়ে মদ্যপ বাইক আরোহী কয়েকজন যুবক আমাদের মারধর করেন। আমি বলেছিলাম, শববাহী গাড়ি জরুরি ভিত্তিতে একটু দ্রুতগতিতেই চলে। সেই কথা গ্রাহ্য না করেই ওঁরা মারধর করেন। অশোকনগর থানার পুলিশ জানিয়েছে, সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে তদন্ত করা হচ্ছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ