Bartaman Logo
২৯ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

দিল্লিগামী রাধিকাপুর-আনন্দবিহার এক্সপ্রেসে ধোঁয়া, আতঙ্কে যাত্রীরা

এবার দিল্লিগামী রাধিকাপুর-আনন্দবিহার এক্সপ্রেসে ধোঁয়া। সেই ঘটনায় আজ, মঙ্গলবার দুপুরে ব্যাপক আতঙ্ক ছড়াল উত্তর দিনাজপুরের রাধিকাপুর ও কালিয়াগঞ্জ স্টেশনের মাঝে লক্ষ্মীপুর রেলগেট এলাকায়।

দিল্লিগামী রাধিকাপুর-আনন্দবিহার এক্সপ্রেসে ধোঁয়া, আতঙ্কে যাত্রীরা
  • ১০ জুন, ২০২৫ ১৬:০৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: এবার দিল্লিগামী রাধিকাপুর-আনন্দবিহার এক্সপ্রেসে ধোঁয়া। সেই ঘটনায় আজ, মঙ্গলবার দুপুরে ব্যাপক আতঙ্ক ছড়াল উত্তর দিনাজপুরের রাধিকাপুর ও কালিয়াগঞ্জ স্টেশনের মাঝে লক্ষ্মীপুর রেলগেট এলাকায়। স্থানীয় সূত্রে খবর, আচমকাই ওই যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনের সঙ্গে লাগোয়া জেনারেটর ভ্যানের চাকার পাশের অংশ থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। এরপরই তড়িঘড়ি ট্রেন থামিয়ে সেই ধোঁয়ার উৎসস্থল খোঁজেন রেলের কর্মীরা। 

Advertisement

কিছুক্ষণের মধ্যেই রেলকর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ব্যবহার করা হয় অগ্নিনির্বাপণ যন্ত্র। ১৫ মিনিট পর ট্রেনটি লক্ষ্মীপুর রেলগেট থেকে ছাড়ে। রেল সূত্রে খবর, এদিন সকাল ১১টা ৩০ মিনিট নাগাদ দিল্লিগামী ট্রেনটি থেকে আচমকাই ধোঁয়া বেরোতে থাকে। মনে করা হচ্ছে কোনও যান্ত্রিক গোলযোগের কারণে ঘটনাটি ঘটেছে। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতেই ট্রেনটি দিল্লির উদ্দেশে রওনা দেয়। যদিও রেলের তরফে বিষয়টি নিয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। এই ঘটনার জেরে সাময়িকভাবে ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। তবে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রনে চলে আসায় কোনও বড় অঘটন ঘটেনি। যাত্রীরা সুরক্ষিত রয়েছেন। 

Advertisement
সম্পর্কিত সংবাদ