নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভোটার তালিকার স্পেশাল ইন্টেনসিভ রিভিউ রিভিশনের (এসআইআর) প্রস্তুতি জোর কদমে সেরে ফেলতে রাজ্যগুলিকে নির্দেশ দিল কমিশন। রাজ্যগুলিতে বুথ লেভেল অফিসার (বিএলও) নিয়োগের পাশাপাশি এবার বুথ লেভেল এজেন্টও নিয়োগ করা হবে। এজন্য রাজ্যগুলিকে সমস্ত রাজনৈতিক দলকে চিঠি পাঠাতে নির্দেশ দিয়েছে কমিশন। অর্থাৎ পশ্চিমবঙ্গের পাশাপাশি দেশজুড়েই এসআইআর করার প্রস্তুতি আগেভাগেই সেরে রাখতে চাইছে চাইছে কমিশন। এছাড়া যেসব ভোটকেন্দ্রে ১২০০-র বেশি ভোটার রয়েছে কমিশন সেগুলি চিহ্নিত করার জন্য সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের নির্দেশ দিয়েছে। পাশাপাশি বিএলও, বিএলও সুপারভাইজার এবং অতিরিক্ত বিএলও’র কোনও পদ খালি রাখা যাবে না বলেও রাজ্যগুলিকে বলেছে তারা।



