ইতিহাসে প্রথমবার! কলকাতা পুরসভার অন্দরে এবার জায়গা পেল বীর সাভারকরের ছবি
  • ২৪ নভেম্বর, ২০২৬ ০৬:৪৮
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা পুরসভার কাউন্সিলর ক্লাবে এবার জায়গা পেল বীর সাভারকরের ছবি। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পাশাপাশি সেখানে লাগানো হচ্ছে একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বের প্রতিকৃতি। সেই তালিকায় রয়েছেন ডঃ বি আর আম্বেদকর, সর্দার বল্লভভাই প্যাটেল, মহারানা প্রতাপ এবং রানি লক্ষ্মীবাই। তবে এই উদ্যোগের সবচেয়ে উল্লেখযোগ্য দিক, কলকাতা পুরসভার ইতিহাসে এই প্রথম বীর সাভারকরের ছবি লাগানো হচ্ছে। তবে সাভারকারের ছবি লাগানোর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে পুরসভার অন্দরেই। 

Advertisement

১৮৭৬ সালে প্রতিষ্ঠিত কলকাতা পুরসভার ইতিহাসে এই ঘটনা নজিরবিহীন বলেই মনে করা হচ্ছে। বিতর্কিত রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত সাভারকরের ছবি পুরসভার কাউন্সিলর ক্লাবে স্থান পাওয়াকে ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে কৌতূহল। কলকাতা পুরসভার দীর্ঘ ইতিহাসে এই প্রথম তাঁর প্রতিকৃতি স্থান পেতে চলেছে।