Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

একাধিক ক্যাচ মিসের খেসারত গুনতে হল: গিল

জয় দিয়ে টেস্ট ক্যাপ্টেন হিসেবে অভিযান শুরুর সুযোগ হাতছাড়া শুভমান গিলের। আশা জাগিয়েও হারের তেতো স্বাদ পেল ভারত।

একাধিক ক্যাচ মিসের খেসারত গুনতে হল: গিল
  • ২৫ জুন, ২০২৫ ১৫:০৬
Prefer us on Google

হেডিংলে: জয় দিয়ে টেস্ট ক্যাপ্টেন হিসেবে অভিযান শুরুর সুযোগ হাতছাড়া শুভমান গিলের। আশা জাগিয়েও হারের তেতো স্বাদ পেল ভারত। স্বাভাবিকভাবেই হতাশা গ্রাস করছে তাঁকে। পুরস্কার বিতরণী মঞ্চে হারের জন্য ক্যাচ মিস ও লোয়ার অর্ডার ব্যাটিংকে দুষলেন তিনি। গিলের কথায়, ‘ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হল। তবে একাধিক ক্যাচ মিসের খেসারত দিল দল। ফিল্ডিংয়ে পর্যাপ্ত সুযোগ কাজে লাগাতে ব্যর্থ আমরা। লোয়ার অর্ডারও হতাশ করেছে। স্কোরবোর্ডে আরও ৪০-৫০ রান থাকলে, লড়াইটা অন্যরকম হতো।’ প্রতিপক্ষকে প্রশংসায় ভরিয়ে তাঁর সংযোজন, ‘বেন ডাকেট ও জ্যাক ক্রলি দুর্দান্ত খেলল। তবে প্রথম উইকেট পাওয়ার পরও জয়ের আশা জেগেছিল। কিন্তু রুট ও স্মিথ বাধা হয়ে দাঁড়ায়।’ কোচ গৌতম গম্ভীর অবশ্য প্লেয়ারদের পাশে দাঁড়িয়েছেন। তিনি বলেন, ‘প্রতি ম্যাচের পর বোলারদের সমালোচনা করা ঠিক নয়। বেশিরভাগই তরুণ। ওদের সময় দেওয়া উচিত।’ এদিকে, ম্যাচের নায়ক বেন ডাকেটকে প্রশংসায় ভরিয়েছেন ইংল্যান্ডের ক্যাপ্টেন বেন স্টোকস।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ