ফাইনালে ওঠাই এখন লক্ষ্য: বৈভব
  • ২৫ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

দোহা: ৫২ বলে দ্বিশতরান! এমন স্বপ্নের ইনিংসের পর উচ্ছ্বাসের বাঁধ ভাঙাই স্বাভাবিক। কিন্তু বৈভব সূর্যবংশীকে বেশ সংযত দেখাল। বাড়তি সেলিব্রেশন নেই। ম্যাচ সেরার পুরস্কার নেওয়ার সময় এই প্রসঙ্গে প্রশ্নও করা হয়। শান্ত গলায় ‘বেবি বস’ জবাব দেয়, ‘সেলিব্রেশন তোলা থাকল। সেমি-ফাইনালেও ছন্দ ধরে রাখতে হবে। প্রতিযোগিতার ফাইনালে ওঠাই প্রধান লক্ষ্য।’ 

Advertisement

আসলে ১৫ বছর বয়সি ব্যক্তিগত পারফরম্যান্সেই তুষ্ট হওয়ার পাত্র নয়। দলগত সাফল্যই তার কাছে গুরুত্বপূর্ণ। আর গত ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে হারটা কোনোভাবে মেনে নিতে পারেনি সে। গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হয়েছিল বৈভবও। সেই জ্বালা ফাইনাল জিতে মেটাতে বদ্ধপরিকর সে। আর নিজের দিনে যে কোনো প্রতিপক্ষকে গুঁড়িয়ে দেওয়ার ক্ষমতা রয়েছে বিস্ময় কিশোরের। মঙ্গলবারের দুরন্ত ইনিংসের বিশ্লেষণে তার সংযোজন, ‘গত দু’টি ম্যাচে শুরুটা ভালো করেও বড়ো রান করতে পারিনি। তবে আমিরশাহির বিরুদ্ধে ব্যাট করতে নেমে শুরুতেই বুঝে গিয়েছিলাম, পিচে বোলারদের জন্য সুবিধা কম। তাই চেনা মেজাজে খেলেছি, মারার বল মেরেছি।’