বাঁশদ্রোণী থানার ব্যারাকে পুলিশকর্মীর রহস্যমৃত্যু! পুলিশের গাড়িচালকের দেহ উদ্ধার
  • ২৬ নভেম্বর, ২০২৬ ১১:৩৫
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সাত-সকালে চাঞ্চল্য! বাঁশদ্রোণী থানার ব্যারাক থেকে উদ্ধার এক পুলিশকর্মীর ঝুলন্ত দেহ। সূত্রের খবর, পুলিশের ড্রাইভার হিসেবেই কর্মরত ছিলেন সঞ্জয় হালদার এবং বৃহস্পতিবার অন ডিউটি থাকাকালীন তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, আত্মঘাতী হয়েছেন সঞ্জয়। তাঁর দেহ ইতিমধ্যেই ময়নাতদন্তেও পাঠানো হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার সকালে সঞ্জয়কে প্রথম ঝুলন্ত অবস্থায় দেখতে পান এক কর্মরত অফিসার। পুলিশ সূত্রের খবর, এদিন সকালে তাঁকে ফোন করা হলে ধরছিলেন না সঞ্জয়। নির্দিষ্ট সময়ে নীচে না নামলে, এক অফিসার উপরে যান গিয়ে দেখেন দরজা ভিতর থেকে বন্ধ। এরপরে ধাক্কা মেরে দরজা খোলা হয় এবং তখনই ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় ওই পুলিশকর্মীকে। সরশুনার বাকপোতা এলাকায় সঞ্জয় হালদারের বাড়ি। তবে থানার ব্যারাকে এই ধরনের ঘটনায় উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। আত্মহত্যা নাকি এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।