সাভারকারের বড়ো ছবি চায় পুর কর্তৃপক্ষ
  • ২৬ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২৪ ঘন্টার মধ্যে কলকাতা পুরসভার কাউন্সিলার্স ক্লাব রুম থেকে সরানো হল বিনায়ক দামোদর সাভারকার, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সহ একাধিক মনীষীর ছবি। মঙ্গলবার, ছুটির দিন সাভারকর, শ্যামাপ্রসাদ, আম্বেদকর, ঝাঁসির রানি লক্ষ্মীবাঈ সহ একাধিক ব্যক্তিত্বের ছবি টাঙানো হয়েছিল। কিন্তু বুধবার সকালে দেখা গিয়েছে, ছবিগুলি সরানো হয়েছে। সরানো কেন হল প্রতিকৃতি, এ নিয়ে আলোচনা শুরু হয়েছে পুরসভায়। সূত্রের খবর, ছবির আকার পছন্দ হয়নি পুর কর্তৃপক্ষের। জানা গিয়েছে, পুর কমিশনার স্মিতা পান্ডে ছবি সরানোর নির্দেশ দেন। ছোটো আকারের ছবি তাঁর পছন্দ হয়নি। সাভারকারের বড়ো আকারের ছবি চাইছেন তিনি। সূত্রের খবর, পুর কর্তৃপক্ষ নির্দেশ দিয়েছে, নেতাজি সুভাষচন্দ্র বসু, বিধান রায়, রবীন্দ্রনাথ ঠাকুর সহ পুরসভার অলিন্দে যে ছয় থেকে সাত ফুটের বড়ো মাপের প্রমাণ সাইজের ছবি আছে, তার সঙ্গে সামঞ্জস্য রেখে বড়ো আকারের ছবি টাঙাতে হবে। 

Advertisement