Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

আদালত অবমাননার অভিযোগে শেখ হাসিনার ৬ মাসের কারাদণ্ড

আদালত অবমাননা মামলায় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছ’মাসের বিনাশ্রম কারাদণ্ড দিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আদালত অবমাননার অভিযোগে শেখ হাসিনার ৬ মাসের কারাদণ্ড
  • ২ জুলাই, ২০২৫ ১৬:০৭
Prefer us on Google

ঢাকা: আদালত অবমাননা মামলায় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছ’মাসের বিনাশ্রম কারাদণ্ড দিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি মহম্মদ গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল আজ, বুধবার এই আদেশ দেয়। এই মামলার অপর অভিযুক্ত গাইবান্ধার গোবিন্দগঞ্জের শাকিল আকন্দ বুলবুল ওরফে শাকিল আলমকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। সাংবাদিকদের একথা জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

Advertisement

গত বছরের ৫ আগস্ট বাংলাদেশে আওয়ামি লিগ সরকারের পতন হয়। তার পর থেকে ভারতে আশ্রয় নিয়েছেন হাসিনা। ক্ষমতাচ্যুত হওয়ার পর এই প্রথম কোনও মামলায় তাঁর কারাদণ্ড হল।
সম্প্রতি একটি অডিও টেপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। অনেকের দাবি, সেটি শেখ হাসিনার সঙ্গে ছাত্র লিগ নেতা শাকিলের টেলিফোনে কথোপকথনের অডিও। ওই অডিও টেপে বলতে শোনা যায়– ‘আমার বিরুদ্ধে ২২৭টি মামলা হয়েছে, তাই ২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গিয়েছি।’ এর ভিত্তিতে ট্রাইব্যুনালে আদালত অবমাননার মামলা হয় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে।
এই সংক্রান্ত শুনানিতে হাসিনা সহ দু’জনকে ২৫ মে ট্রাইব্যুনালে হাজির হয়ে ব্যখ্যা দিতে বলা হয়েছিল। নির্ধারিত তারিখে তাঁরা হাজির হননি। কিংবা আইনজীবীর মাধ্যমেও ব্যাখ্যা দেননি। সেদিন ট্রাইব্যুনাল দুই অভিযুক্তকে সশরীর হাজির হয়ে অভিযোগের বিষয়ে জবাব দেওয়ার জন্য সংবাদপত্রে বিজ্ঞপ্তি দিতে নির্দেশ দেয়। পরদিন প্রকাশিত বিজ্ঞপ্তিতে দু’জনকে গত ৩ জুন ট্রাইব্যুনালে হাজির হয়ে জবাব দিতে বলা হয়। সেদিনও তাঁরা হাজির হননি।

Advertisement
সম্পর্কিত সংবাদ