নিউ ইয়র্ক: রাষ্ট্রসংঘের সাধারণ সভায় যোগ দিতে এসে সন্ত্রাস ইস্যুতে প্রশ্নবাণে জর্জরিত পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। রাষ্ট্রসংঘের সদর দপ্তরে ঢোকার মুহূর্তেই তিক্ত অভিজ্ঞতার মুখে পড়তে হয় তাঁকে। পাক প্রধানমন্ত্রীর উদ্দেশে উড়ে আসে সাংবাদিকদের প্রশ্ন, ‘সন্ত্রাসবাদীদের আশ্রয় দেওয়া কবে বন্ধ করবেন?’ বিড়ম্বনা এড়াতে কোনো জবাব দেননি শরিফ। পরে রাষ্ট্রসংঘ থেকে বেরিয়ে যাওয়ার সময়ও একই পরিস্থিতির মুখে পড়তে হয় তাঁকে। এবার পাক প্রধানমন্ত্রীকে প্রশ্ন করা হয়, ‘লস্কর-ই-তোইবা প্রধান হাফিজ সইদের বিচার কবে করবেন আপনারা?’ এবারও যথারীতি নীবর শরিফ। জবাব না দিয়েই চলে যান তিনি।



