Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

২ কোটি দাবি

মুক্তির অপেক্ষায় শাহিদ কাপুর অভিনীত ‘ও রোমিও’। সদ্য মুক্তিপ্রাপ্ত টিজার প্রশংসিত নানা মহলে। তবে এর মধ্যেই বিতর্কে জড়াল ছবিটি।

২ কোটি দাবি
  • ১৪ জানুয়ারি, ২০২৬ ১৯:০১
Prefer us on Google

• মুক্তির অপেক্ষায় শাহিদ কাপুর অভিনীত ‘ও রোমিও’। সদ্য মুক্তিপ্রাপ্ত টিজার প্রশংসিত নানা মহলে। তবে এর মধ্যেই বিতর্কে জড়াল ছবিটি। গ্যাংস্টার হুসেন উস্তারার কন্যা সানোবের শেখ ছবির নির্মাতাদের আইনি নোটিস ধরিয়েছেন। দাবি করেছেন ২ কোটি টাকা। ৭দিনের মধ্যে দাবি পূরণ করতে বলা হয়েছে। পাশাপাশি ছবির মুক্তিতেও স্থগিতাদেশ চেয়েছেন সানোবের। জানা গিয়েছে, সাজিদ নাদিয়াদওয়ালাকে এই নোটিস পাঠানো হয়েছে। অভিযোগ, এই ছবিতে হুসেন উস্তারার জীবনী ভুলভাবে চিত্রিত করা হয়েছে। তবে নির্মাতাদের তরফে রাত পর্যন্ত এই ইস্যুতে কোনও মন্তব্য করা হয়নি। আগামী ১৪ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে ছবিটি। এই সিনেমায় শাহিদের লুক চমকে দেবে, আশ্বাস নির্মাতাদের। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ