Bartaman Logo
১২ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিনোদন

'মন্নত’-এর সংস্কারের সময়ে আইন লঙ্ঘন করেছেন শাহরুখ! এমনটাই অভিযোগ কিং খানের বিরুদ্ধে

এবার বৃহন্মুম্বই পুরসভা ও বন দপ্তরের নজরে শাহরুখ খানের ‘মন্নত’। চলতি বছরের মে মাস থেকে নিজের বাসভবনের সংস্কার করাচ্ছেন বলিউডের বাদশা। সেই কারণেই অন্যত্র থাকছেন কিং খান ও তাঁর পরিবার।

'মন্নত’-এর সংস্কারের সময়ে আইন লঙ্ঘন করেছেন শাহরুখ! এমনটাই অভিযোগ কিং খানের বিরুদ্ধে
  • ২১ জুন, ২০২৫ ১৬:০৬
Prefer us on Google

মুম্বই, ২১ জুন: এবার বৃহন্মুম্বই পুরসভা ও বন দপ্তরের নজরে শাহরুখ খানের ‘মন্নত’। চলতি বছরের মে মাস থেকে নিজের বাসভবনের সংস্কার করাচ্ছেন বলিউডের বাদশা। সেই কারণেই অন্যত্র থাকছেন কিং খান ও তাঁর পরিবার। অভিযোগ, সেই কাজ করতে গিয়েই উপকূলীয় অঞ্চল সংস্কারের আইন লঙ্ঘন করেছেন শাহরুখ। তাই তাঁর বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে মহারাষ্ট্রের বন দপ্তর ও বৃহন্মুম্বই পুরসভার কাছে। সেই কারণেই গতকাল, শুক্রবার বান্দ্রা ব্যান্ডস্ট্যান্ড এলাকার বন দপ্তর ও পুরসভার কর্মীরা যৌথভাবে ‘মন্নত’ পরিদর্শনে যান।

Advertisement

সেখানে গিয়ে শাহরুখের বাংলোর মেরামতি ও সংস্কারের কাজ খতিয়ে দেখেন তাঁরা। কিছু তথ্যও সংগ্রহ করেন পুরসভা ও বন দপ্তরের কর্মীরা। ‘মন্নত’-এ বেআইনি সংস্কারের অভিযোগ রয়েছে বলেই সমীক্ষা করছেন, এমনটাই দাবি বন দপ্তরের এক কর্মীর। খুব শীঘ্রই এই বিষয়ে নথিপত্র জমা করা হবে বলেও জানিয়েছেন তিনি। বৃহন্মুম্বই পুরসভার দাবি, বন দপ্তরের অনুরোধ পেয়েই তাঁদের কর্মীরা ‘মন্নত’ পরিদর্শনে যান।

যদিও শাহরুখের আপ্ত সহায়ক জানিয়েছেন, বাংলো সংস্কার বা মেরামতি করতে গিয়ে কোনও আইনই ভাঙা হয়নি। যাবতীয় নির্দেশিকা মেনেই কাজ হচ্ছে। এই বিষয়ে শাহরুখ নিজে কিছুই জানাননি। ‘মন্নত’-এর সংস্কারের কাজে নিযুক্ত কর্মীরা বন দপ্তর ও পুরসভার কর্তাদের জানিয়েছেন, বাংলো সংস্কার সংক্রান্ত যা যা নথি রয়েছে সবই তাঁরা সংশ্লিষ্ট দপ্তরে জমা দেবেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ