৩২তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক হল মঙ্গলবার সন্ধ্যায়। নন্দনে সেই বৈঠকে উপস্থিত ছিলেন উৎসবের মুখ্য উপদেষ্টা মিঠুন চক্রবর্তী ও চেয়ারপার্সন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিলেন জিৎ, সন্দীপ রায়, হিরণ চট্টোপাধ্যায়, শর্বরী মুখোপাধ্যায় সহ আরও অনেকে। কলকাতা চলচ্চিত্র উৎসবের ঘোষণা হয়েছে সম্প্রতি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, আগামী ১৭ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ফেস্টিভ্যাল। চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত। এবারের কিফের অতিথি তালিকাতেও থাকবে চমক। উপস্থিত থাকতে পারেন রজনীকান্ত, প্রভাস, অনুপম খের, পরেশ রাওয়াল, কঙ্গনা রানাওয়াত। এদিন বৈঠক শেষে মিঠুন বলেন, ‘কলকাতাকে ফিল্ম ফেস্টিভ্যালের জন্য কীভাবে সাজানো হবে, বাংলার চলচ্চিত্র ব্যবসাকে আরও কীভাবে বাড়ানো যায়, ইত্যাদি নানা বিষয়ে কথা হয়েছে। বিদেশি কোনো তারকাকে আনারও ইচ্ছা রয়েছে।’



