সাময়িক স্বস্তিতে ইমরান
  • ২৮ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

 বম্বে হাইকোর্টে সাময়িক স্বস্তি পেলেন অভিনেতা ইমরান খান। দিল্লিতে ককরোচদের আন্দোলনে যাওয়ার জন্য আমেরিকার নাগরিক ইমরানকে আটক করেছিল পুলিশ। পাশাপাশি তাঁকে তড়িঘড়ি দেশ ছাড়তেও বলা হয়েছিল। ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস থেকে নোটিস গিয়েছিল ইমরানের কাছে। সেখানে বলা হয়, ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়তে হবে ইমরানকে। সেই নোটিসের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হন নায়ক। তবে কোর্টের নির্দেশ, এখনই ভারত ছাড়তে হবে না ইমরানকে। পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপও নেওয়া যাবে না। উল্লেখ্য, এদিন সলিসিটর জেনারেল তুষার মেহেতা উপস্থিত ছিলেন কোর্টে। সে কারণে শুনানির পরবর্তী দিন পিছিয়ে দেওয়া হয়েছে। পরবর্তী শুনানি ২ নভেম্বর। কেন্দ্র কোর্টে জানিয়েছে, ২ নভেম্বর পর্যন্ত ইমরানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না।

Advertisement