কাতিল নেহি আশিক হুঁ ম্যায়— ফের ঘোষণা শাহরুখ খানের। মঙ্গলবার সকালে তাঁর হাতে বন্দুক আর দাঁতে চাপা গোলাপের লুক কয়েক লক্ষ অনুরাগীর মন জয় করেছে নিমেষে। ‘কিং’ ছবিতে শাহরুখের পারফরম্যান্সের অপেক্ষায় রয়েছেন দর্শক। এই লুক যেন সেই অপেক্ষাকে আরও দীর্ঘ করল। ডিসেম্বরে মুক্তি পাবে এই ছবি। ‘বাদশা’য় ‘আশিক হুঁ ম্যায়’ গেয়েছিলেন শাহরুখ। তাঁর সেই রোমান্টিক অবতার ভোলেননি দর্শক। ‘কিং’ ছবিতে সেই অবতারেই নস্টালজিয়া উসকে দিতে চলেছেন নায়ক। পাশাপাশি থাকবে অ্যাকশনও। সব মিলিয়ে বছর শেষে পর্দায় শাহরুখকে দেখার অপেক্ষায় ভক্তরা।
Advertisement



