ইন্ডিয়া ট্যুর শুরু করতে চলেছেন অভিনেতা-গায়ক দিলজিৎ দোসাঞ্জ। তাঁর কনসার্টের অপেক্ষায় অনুরাগীরা। তার আগে তাজমহল ভ্রমণে গেলেন দিলজিৎ। আগামী ৩০ অক্টোবর দিল্লি থেকে শুরু হচ্ছে দিলজিতের কনসার্ট। এই অনুষ্ঠান নিয়ে সমস্যার মুখে পড়তে হয়েছিল গায়ককে। প্রাথমিকভাবে কনসার্টের অনুমতি দেওয়া হয়নি তাঁকে। নিরাপত্তার কারণ দেখিয়ে দিলজিতের অনুষ্ঠান বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে পরে সেই সিদ্ধান্ত থেকে পিছু হটে দিল্লি পুলিশ। ভ্রমণ শেষে সোজা দিল্লি যাবেন গায়ক।
Advertisement



