Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / হেলথ

চোখের চিকিৎসায় শিশুকে হায়দরাবাদ পাঠাচ্ছে ‘সেবাশ্রয়’

সেবাশ্রয় কর্মসূচি থেকে শিশুদের চিকিৎসার বাড়তি গুরুত্ব দিলেন ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার ফলতায় সেবাশ্রয় শিবির পরিদর্শনে গিয়েছিলেন অভিষেক। সেখানে আসা শিশুদের শারীরিক অবস্থার বিস্তারিত খোঁজ-খবর নেন তিনি।

চোখের চিকিৎসায় শিশুকে হায়দরাবাদ পাঠাচ্ছে ‘সেবাশ্রয়’
  • ১২ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সেবাশ্রয় কর্মসূচি থেকে শিশুদের চিকিৎসার বাড়তি গুরুত্ব দিলেন ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার ফলতায় সেবাশ্রয় শিবির পরিদর্শনে গিয়েছিলেন অভিষেক। সেখানে আসা শিশুদের শারীরিক অবস্থার বিস্তারিত খোঁজ-খবর নেন তিনি। একটি শিশুর চোখের প্রবল সমস্যা ধরা পড়েছে। তাকে দেখে ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। শিশুটির পরিবারের সঙ্গে কথা বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আরও ভালো চিকিৎসার জন্য ওই শিশুটিকে হায়দরাবাদের একটি নামী চক্ষু হাসপাতালে পাঠানোর উদ্যোগ নেন তিনি। শিশুটির চোখের সমস্যা দ্রুত সেরে যাক, সেই প্রার্থনাও করেন তিনি। 

Advertisement

অন্যদিকে, চিকিৎসকদের পর্যবেক্ষণে ওই শিবিরে আসা অন্য শিশুদের মধ্যে কারও পায়ের সমস্যা, কারও হৃদযন্ত্রে সমস্যা ধরা পড়েছে। প্রত্যেক শিশুর বিষয়ে বিস্তারিত খোঁজ নেন অভিষেক। চিকিৎসকদের সঙ্গে কথা বলেন তিনি। কাকে কোন হাসপাতালে পাঠাতে হবে, ওই শিশুদের আরও ভালো চিকিৎসা পরিষেবা কীভাবে দেওয়া সম্ভব, সেই ব্যাপারেও আলোচনা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সম্পর্কিত সংবাদ