বেসরকারিকরণের মাধ্যমে বন্দরের হাসপাতালকে উন্নত করার উদ্যোগ
  • ১৮ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বন্দর কর্তৃপক্ষ বেসরকারি সহায়তায় নিজেদের ‘সেন্টিনারি’ হাসপাতালকে আরও উন্নীত করছে। শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট (এসএমপি) কর্তৃপক্ষের তরফে মঙ্গলবার একথা জানিয়ে বলা হয়েছে, এটিকে ৪৫০-৫০০ বেডের সুপার স্পেশালিটি হাসপাতাল হিসাবে গড়ে তোলা হবে। যে বেসরকারি সংস্থা টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে হাসপাতালটির দায়িত্ব পেয়েছে, তারা এর উন্নয়নে ৪১১ কোটি টাকা বিনিয়োগ করবে। বেসরকারিকরণ হলেও এই হাসপাতালে বন্দরের কর্মীরা এখনকার মতো পুরো ক্যাশলেস চিকিৎসার সুযোগ পাবেন। অবসরপ্রাপ্ত কর্মীরাও কম খরচে চিকিৎসা করাতে পারবেন। 

Advertisement

পাশাপাশি সাধারণ মানুষও এই হাসপাতালে চিকিৎসা করাতে পারবেন। হাসপাতাল চালিয়ে যে 
লাভ হবে, তার একটি অংশ পাবে বন্দর কর্তৃপক্ষ।