Bartaman Logo
১০ জুন, ২০২৬

ছত্তিশগড়ে আইইডি বিস্ফোরণে শহিদ পুলিসকর্তা

ছত্তিশগড়ে ফের মাওবাদী আতঙ্ক। সোমবার সুকমা জেলায় মাওবাদীদের পুঁতে রাখা আইইডি বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন অতিরিক্ত পুলিস সুপার আকাশ রাও।

ছত্তিশগড়ে আইইডি বিস্ফোরণে শহিদ পুলিসকর্তা
  • ৯ জুন, ২০২৫ ২৩:০৬
Prefer us on Google

রাইপুর: ছত্তিশগড়ে ফের মাওবাদী আতঙ্ক। আজ, সোমবার সুকমা জেলায় মাওবাদীদের পুঁতে রাখা আইইডি বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন অতিরিক্ত পুলিস সুপার আকাশ রাও। জখম আরও বেশ কয়েকজন আধিকারিক ও জওয়ান। তাঁদের আঘাত গুরুতর বলে জানা গিয়েছে।

Advertisement

সম্প্রতি ছত্তিশগড়ে জোরদার মাওবাদী বিরোধী অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। তাতে সাফল্যও মিলেছে। কয়েক দিন আগে এনকাউন্টারে মৃত্যু হয় ৩০ মাওবাদী সদস্যের। আত্মসমর্পণ করেছে নিষিদ্ধ এই সংগঠনের একাধিক সদস্যও। এমন সময়ে বাহিনীকে লক্ষ্য করে মাওবাদী হামলায় চিন্তা বেড়েছে প্রশাসনের সদস্যদের।
জানা গিয়েছে, এদিন সকালে পুলিসের টহলদারি দলকে নিশানা করে মাওবাদীরা। কোন্টা-এররাবোরা সড়কের ডোন্ড্রা এলাকার কাছে একটি আইইডি বিস্ফোরণ ঘটে। তাতে গুরুতর জখম হন সুকমা জেলার কোন্টা বিভাগের অতিরিক্ত পুলিস সুপার আকাশ রাও। পরে তাঁর মৃত্যু হয়। এই বিস্ফোরণে আরও কয়েকজন পুলিস আধিকারিক ও জওয়ান আহত হয়েছেন বলে জানান বস্তার রেঞ্জের আইজি পি সুন্দররাজ।

Advertisement
সম্পর্কিত সংবাদ