নয়াদিল্লি ও লখনউ: রামমন্দিরে চাঁদা চুরি মামলায় ৭৪ হাজার পাতার চার্জশিট জমা পড়েছে। তাতে নাম রয়েছে মন্দিরের আট কর্মীর। কংগ্রেসের অভিযোগ, ওই আট কর্মীকে ঢাল করে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আড়াল করার চেষ্টা করছে বিজেপি সরকার। কংগ্রেস নেতা জয়রাম রমেশের বক্তব্য, ৭৪ হাজার পাতার চার্জশিট জমা জমা পড়েছে। কিন্তু, তাতে কি চাঁদা চুরি কাণ্ডের সম্পূর্ণ চিত্র প্রকাশ্যে এসেছে? বড়ো বড়ো মাথাদের আড়াল করতেই কি আট কর্মীর বাইরে আর কাউকে গ্রেপ্তার করা হল না? রমেশের দাবি, ২ লক্ষ ২৫ হাজার টাকা চাঁদা চুরির ভিডিয়ো ৪ জুন হোয়াটস অ্যাপের মাধ্যমে চম্পত রাইয়ের কাছে পৌঁছে যায়। পরদিন মন্দির কমিটির কর্তা অনিল মিশ্র, গোপালজি, নরেন্দ্রজি সেই ভিডিয়ো দেখেন চম্পতের ল্যাপটপে। অর্থাৎ চাঁদা চুরির প্রমাণ মন্দির কমিটির হাতে ছিল। কিন্তু, এফআইআর দায়ের হল ২৫ জুন। কী কারণে প্রমাণ থাকা সত্ত্বেও এফআইআর দায়েরে ২১ দিন লেগে গেল? তা হলে কি কাউকে আড়াল করার চেষ্টা হচ্ছে? তা নিয়ে প্রশ্ন তুলেছেন রমেশ। সেইসঙ্গে প্রকৃত তথ্য উদঘাটনের জন্য নিরপেক্ষ



