Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

সেনকো গোল্ডের বিশেষ অফার

ভ্যালেন্টাইনস ডে উপলক্ষ্যে বিশেষ প্রচার পর্ব সামনে আনল সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস। সঙ্গে ক্রেতাদের জন্য একগুচ্ছ অফারও এনেছে তারা।

সেনকো গোল্ডের বিশেষ অফার
  • ২৯ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভ্যালেন্টাইনস ডে উপলক্ষ্যে বিশেষ প্রচার পর্ব সামনে আনল সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস। সঙ্গে ক্রেতাদের জন্য একগুচ্ছ অফারও এনেছে তারা। ‘এলিমেন্ট অব লাভ’ শিরোনামে যে প্রচার পর্ব এসেছে, সেখানে দেখানো হয়েছে, ভালোবাসার অনুভব বোঝাতে সবচেয়ে শক্তিশালী অভিব্যক্তি নীরবতা। সংস্থার এমডি ও সিইও শুভঙ্কর সেন দাবি করেছেন, নতুন প্রজন্ম তো বটেই, সব বয়সের জন্য ওই গয়নার সম্ভার অত্যন্ত আকর্ষণীয় হবে। ডিরেক্টর এবং মার্কেটিং ও ডিজাইন বিভাগের প্রধান জয়িতা সেন জানিয়েছেন, প্রতি গ্রাম সোনায় ১৫০ টাকা ছাড় মিলবে। সোনার গয়নার মজুরিতে মিলবে ৩৫ শতাংশ পর্যন্ত ছাড়। হিরের দামের উপর পাওয়া যাবে ২৫ শতাংশ পর্যন্ত ছাড়। রুপো ও গসিপ কালেকশনের গয়নার উপর ১০ শতাংশ পর্যন্ত ছাড় মিলবে। ১০ শতাংশ ছাড় মিলবে গ্রহরত্নের উপর। ক্রেতারা এভারলাইট কালেকশন কিনতে পারবেন ২০ হাজার টাকা থেকে, অহম কালেকশন মিলবে ৩৫ হাজার থেকে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ