আজ মুহুরত ট্রেডিং, প্রস্তুত শেয়ার বাজার
  • ৮ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: বার্ষিক ‘মুহুরত ট্রেডিং’।  তার জন্য   আজ, রবিবার দুপুরে খোলা থাকবে দালাল স্ট্রিট। দুপুর  ২টো ২০ মিনিট থেকে ৩টে ৩০ মিনিট বম্বে স্টক এক্সচেঞ্জ (বিএসই) ও ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে নিয়মিত ট্রেডিং করতে পারবেন বিনিয়োগকারীরা। প্রতি বছরই দীপাবলিতে  লক্ষ্মীপুজোর দিন এই বিশেষ ‘মুহুরত’ ট্রেডিংয়ের আয়োজন করা হয়। পঞ্জিকা অনুসারে, এই দিন থেকে নতুন সম্বতের সূচনা হয়। এবার ২০৮৩ সম্বতের সূচনা। এনএসই-এর তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, দুপুর ১টা ৫০ থেকে ২টো ৫ পর্যন্ত ব্লক ডিল উইন্ডো চালু থাকবে। এরপর ২টো ২০ মিনিট পর্যন্ত চলবে প্রি-ওপেন সেশন। সোমবার নিয়ম মেনেই খুলবে স্টক এক্সচেঞ্জগুলি।

Advertisement