Bartaman Logo
১৪ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

রাখিবন্ধন উপলক্ষ্যে বিশেষ অলঙ্কার সেনকো গোল্ডের

রাখিবন্ধন উপলক্ষ্যে এবার রূপা, সোনা ও হীরের রাখি ও গয়না আনল সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস। ‘গসিপ’ ব্র্যান্ডের আওতায় তারা যে রাখি বা গয়নাগুলি এনেছে, তার কয়েকটিতে আছে আধ্যাত্মিকতার ছোঁয়া।

রাখিবন্ধন উপলক্ষ্যে বিশেষ অলঙ্কার সেনকো গোল্ডের
  • ৭ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাখিবন্ধন উপলক্ষ্যে এবার রূপা, সোনা ও হীরের রাখি ও গয়না আনল সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস। ‘গসিপ’ ব্র্যান্ডের আওতায় তারা যে রাখি বা গয়নাগুলি এনেছে, তার কয়েকটিতে আছে আধ্যাত্মিকতার ছোঁয়া। ডম্বরু, রুদ্রাক্ষ বা ত্রিশুলের নকশা ক্রেতাদের যথেষ্ট পছন্দসই হবে বলে মনে করছে সংস্থা। হীরের রাখির দাম শুরু হচ্ছে ১৩ হাজার টাকা থেকে। ন’ক্যারেটের সোনার তৈরি গয়নার দাম শুরু সাত হাজার টাকা থেকে। ক্রেতারা যাতে সাধ্যের মধ্যে কেনাকাটা করতে পারেন, তার জন্য ১৪ ও ১৮ ক্যারেট সোনার গয়নাও আনা হয়েছে এই কালেকশনে। সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের এমডি ও সিইও শুভঙ্কর সেন বলেন, কেন্দ্রীয় সরকার ন’ক্যারেট সোনার হল মার্কিংয়ের যে সুবিধা এনেছে, তা সোনার দুর্মূল্যের বাজারে ক্রেতাদের যথেষ্ট আর্থিক সুরাহা দেবে। রাখিবন্ধনকেন্দ্রিক এই গয়নাগুলিতে থাকছে হীরের দামের উপর ২০ শতাংশ পর্যন্ত ছাড়, সোনা ও প্ল্যাটিনাম গয়নার মজুরির উপর ২৫ শতাংশ পর্যন্ত ছাড়ের মতো অফার। এছাড়াও গয়নায় নগদ ছাড় থাকছে বলে জানা গিয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ