Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

বিয়ের মরশুমে বিশেষ গয়নার সম্ভার নিয়ে এল সেনকো গোল্ড

বিয়ের মরশুম শুরু হয়ে গিয়েছে।

বিয়ের মরশুমে বিশেষ গয়নার সম্ভার নিয়ে এল সেনকো গোল্ড
  • ২৬ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিয়ের মরশুম শুরু হয়ে গিয়েছে। ব্যবসায়ীদের সর্বভারতীয় সংগঠন কনফেডারেশন অব অল ইন্ডিয়া ট্রেডার্সের সমীক্ষা বলছে, এই মরশুমে ৪৫ দিনের মধ্যে দেশে প্রায় ৪৬ লক্ষ বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হবে। এই বিপুল বাজারকে সামনে রেখেই ‘ওয়েডিং বিবাহ কালেকশন’ আনল সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস। আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত ক্রেতারা এই সম্ভারে পাবেন সোনার গয়নার মজুরির উপর ৩৫ শতাংশ পর্যন্ত ছাড়, হিরের দামের উপর ২০ শতাংশ পর্যন্ত ছাড়, ‘গসিপ’ ব্র্যান্ডের গয়নার দামের উপর ১৫ শতাংশ পর্যন্ত ছাড় সহ অন্যান্য অফার। পাশাপাশি পুরোনো  গয়না ভেঙে নতুন গয়না গড়ালে বাদ দেওয়া হবে না সোনা, জানিয়েছে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস। সংস্থার ডিরেক্টর এবং মার্কেটিং ও ডিজাইন বিভাগের প্রধান জয়িতা সেন জানিয়েছেন, কেনাকাটায় অন্তত পাঁচ লক্ষ টাকার বিল হলে ক্রেতারা ১০ লক্ষ টাকা পর্যন্ত জুয়েলারি ভাউচার জিতে নেওয়ার সুযোগ পাবেন। সংস্থার এমডি ও সিইও শুভঙ্কর সেনের কথায়, ‘সব ধরনের বাজেট নিয়ে যাতে ক্রেতারা আনন্দের সঙ্গে বিয়ের কেনাকাটা করতে পারেন, সেই দিকটিতে যেমন নজর দেওয়া হয়েছে, তেমনই নজরকাড়া ও নতুন সম্ভার থেকে তাঁরা গয়না পছন্দ করতে পারবেন।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ