নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের বেপরোয়া গতির বলি। একটি বেসরকারি বাসের ধাক্কায় মৃত্যু হল স্কুল পড়ুয়ার। মৃতের নাম অরণ্য চক্রবর্তী (১৪)। বরানগরের বাসিন্দা অরণ্য আজ, শুক্রবার সকালে বিটি রোডের উপর দিয়ে সাইকেল চালিয়ে সিঁথিতে স্কুলে যাচ্ছিল। মাঝ পথে তাকে পিছন দিক থেকে এসে সজোরে ধাক্কা মারে একটি বেসরকারি বাস। সাইকেল থেকে ছিটকে বিটি রোডের উপর পড়ে যায় অরণ্য। তখনই তাকে সংকটজনক অবস্থায় উদ্ধার করে আরজি করে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।



